editor

প্রকাশিত: 5:58 PM, April 11, 2023

নিখোঁজের ৩৬ ঘণ্টা পর নদীতে ভেসে উঠলো বৃদ্ধের লাশ

নিখোঁজের ৩৬ ঘণ্টা পর নদীতে ভেসে উঠলো বৃদ্ধের লাশ

ডিএসএস ডেস্ক :: সিলেটের গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দিরেশ দাস (৭০) নামে এক বৃদ্ধের লাশ প্রায় ৩৬ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা ছয়ঘড়ি গ্রামের পাশে কুশিয়ারা নদীতে তলিয়ে যাওয়া স্থান থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। দিরেশ দাস উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা ছয়ঘড়ি গ্রামের মৃত রমেশ দাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুশিয়ারা পুলিশ ফাঁড়ির এএসআই শেখর চক্রবর্তী।

জানা যায়, নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার ভোর ৪টার দিকে তলিয়ে যাওয়া স্থানে বৃদ্ধের ভাসমান লাশ দেখতে পান তার স্বজনরা। এরপর পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

উল্লেখ্য, গত রোববার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ঘাস পরিষ্কার করতে স্ত্রীকে সাথে নিয়ে উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা ছয়ঘড়ি গ্রামের পাশে কুশিয়ারা নদীতে যান দিরেশ দাস। ঘাস পরিষ্কার শেষে নদীতে গোসল করার সময় হঠাৎ অসুস্থতা বোধ করেন তিনি। এরপর তিনি নদীতে তলিয়ে যান। স্ত্রী চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারেননি। পরবর্তীতে তার স্ত্রী বাড়িতে গিয়ে লোকজনকে খবর দিলে তারা এসে অনেক খোঁজাখুঁজির পরও বৃদ্ধের সন্ধান পাননি। খবর পেয়ে কুশিয়ারা পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে জানানো হলেও তাদের ডুবুরি দল না থাকায় তারা ঘটনাস্থলে যায়নি। এরপর রাত ৯টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পরদিন সোমবার সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা তলিয়ে যাওয়া স্থানে উদ্ধার কার্যক্রম চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নিখোঁজ বৃদ্ধের খোঁজ না পেয়ে উদ্ধার কার্যক্রম সমাপ্ত করে চলে যায় তারা।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির