editor

প্রকাশিত: 1:09 PM, April 12, 2023

তাসকিনদের সাবেক গুরুকে দায়িত্ব থেকে অব্যাহতি

তাসকিনদের সাবেক গুরুকে দায়িত্ব থেকে অব্যাহতি

ডিএসএস ডেস্ক :: ২০১৬ সাল থেকে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ (২০১৯) পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন উইন্ডিজ কিংবদন্তী কোর্টনি ওয়ালশ। টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী সাবেক এই পেসার দায়িত্বে ছিলেন মাশরাফি-তাসকিন ও মুস্তাফিজদের। এরপর তিনি নিজ দেশের নারী ক্রিকেট দলের সহকারী কোচ এবং পরবর্তীতে প্রধান কোচ হন। সম্প্রতি তার সঙ্গে দলটির চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তবে পুনরায় কোচ করার সম্ভাবনা থাকলেও, সরিয়ে দেওয়া হয়েছে ওয়ালশকে।

কেবল ওয়ালশই নন, দলটির দুই সহকারী কোচ রবার্ট স্যামুয়েলস এবং কোরি কোলিমোরকেও রাখছে না ওয়েস্ট ইন্ডিজ।

২০২০ সালে দেশটির নারী দলের দায়িত্ব পাওয়ার পর ওয়ালশের অধীনে পরের বছর পাকিস্তানের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে দুটি সিরিজেই তারা জয় পেয়েছিল। এমনকি পরের বছর ওয়ানডে বিশ্বকাপে উইন্ডিজরা সেমিফাইনালে ওঠার লড়াইয়ের সময়ও তিনি দলটির ডাগআউটের দায়িত্বে ছিলেন।

— Windies Cricket (@windiescricket)
April 11, 2023

তার সময়কালে ২৪টি টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৭টিতে জয় পায় উইন্ডিজরা। এছাড়া ৩১টি ওয়ানডে ম্যাচে তাদের জয় ১১ ম্যাচে। এমন বাজে পারফরম্যান্সের পর চলতি বছরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে উঠতেও ব্যর্থ হয় দলটি। পুরো টুর্নামেন্টে তারা ৪টি ম্যাচের মাত্র দুটিতে জয়ের ফলে গ্রুপের বাকি দু’দল ইংল্যান্ড ও ভারতের চেয়ে পিছিয়ে পড়ে।

কোর্টনি ওয়ালশের সঙ্গে অভিজ্ঞতার বিষয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালক জিমি অ্যাডামস বলছেন, ‘গত আড়াই বছর ধরে কোর্টনি ও তার সহযোগী টিমের অবদানের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা তাদের পরবর্তী জীবনের সফলতা কামনা করছি।’

একইসঙ্গে নারী ক্রিকেট দলের জন্য নতুন করে পূর্ণাঙ্গ কোচিং প্যানেল খোঁজার কথা জানিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,