editor
প্রকাশিত: 5:58 PM, April 12, 2023
ডিএসএস ডেস্ক :: গত কয়েকদিন তাপমাত্রা বেড়েই চলেছে। এর মাঝে চলছে রমজান মাস। প্রখর রোদেও জীবন-জীবিকার প্রয়োজনে বের হচ্ছেন মানুষ। তীব্র গরমে হাঁসফাঁস করছেন মহানগরবাসী। চলতি সপ্তাহে সিলেটের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস সূ্ত্রে জানা যায়, গত ১০ এপ্রিল থেকে পরবর্তী ৭ দিন সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ ছাড়াও রংপুরের নীলফামারী জেলার ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, কোনো এলাকার পাশাপাশি দুটি স্টেশনে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস এর বেশি থাকে তাহলে সে এলাকায় অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা যখন ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস তখন তীব্র তাপপ্রবাহ বলা হয়। যখন ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকে তাকে বলে মাঝারি তাপপ্রবাহ এবং তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকলে সেটিকে মৃদু তাপপ্রবাহ বলে। বর্তমানে সিলেট মৃদু থেকে মাধারি তাপদাহ বইছে। আগামী কয়েকদিন বিভাগের কিছু কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
সজিব হোসেন আরো বলেন, সিলেটে আগামী সপ্তাহ পর্যন্ত এই তাপদাহ চলতে পারে। এই সময়ে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প কম থাকার কারণে অনেকের মুখ-ঠোঁট ফেটে যাচ্ছে। শরীর জ্বালাপোড়া করছে।
সিলেট আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড কারা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির