editor
প্রকাশিত: 5:15 PM, April 13, 2023
ডিএসএস ডেস্ক :: হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে সুব্রত দাস (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সুব্রত দাশ উপজেলার মশাকলি গ্রামের যশের দাসের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে টেটাবিদ্ধ অবস্থায় ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মশাকলি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পুলিশ জানায়, মশাকলি গ্রামের সুধাম দাশ ও গৌরাঙ্গ দাশের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে সম্প্রতি পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করে। এরই জের ধরে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পুনরায় উত্তেজনা দেখা দিলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়। আহত অবস্থায় মিন্টু দাশ, রাকেশদাশ, জুয়েল দাশ, বিকাশ দাশ, কালি দাশ, শুকেস দাশ, জয় কালী দাশ, গোলক দাশ, গোপী দাশ, গোরাঙ্গ দাশ, অমৃত দাশ, শ্রীকৃষ্ণ দাশ, শুদাংশু দাশ, জন্টু দাশ, বিষ্ণু দাশ, দিলীপ দাশ, গোল পল্লব দাশ, রাম গোপাল দাশ, সুভাষ দাশ, সুনীল দাস, নিতাই দাস, কিরন, বিমল দাশ, ঝুমা দাশ, শুভ্রকর দাশকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে পুলিশ ঘটনাস্থলে আছে। এছাড়াও এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির