editor
প্রকাশিত: 5:22 PM, April 13, 2023
ডিএসএস ডেস্ক :: মালয়েশিয়া থেকে তুলনামূলক কম দামে চিনি কিনে আনার কথা জানিয়েছে সরকার।খোলাবাজারে টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে এ চিনি বিক্রি হবে।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের এই সংক্রান্ত দুটি প্রস্তাব পাস করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, একটি প্রস্তাবে মালয়েশিয়ার ব্রিজো মেরিন এসডিএন বিএইচডির কাছ থেকে ৬৮ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ১২৫ টাকায় কেনা হবে ১২ হাজার ৫০০ টন চিনি। দেশের বন্দরে আসা পর্যন্ত প্রতি কেজির দাম পড়বে ৮৯ টাকা ৫০ পয়সা।
একই পরিমাণ চিনির আরও একটি চালান আসবে। এই প্রস্তাব অনুযায়ী প্রতি কেজি চিনির দাম পড়ছে ৮৮ দশমিক ৭৪ টাকা।
টিসিবি রোজায় যেসব পণ্য বিক্রি করছে, তার মধ্যে একটি চিনি। ভর্তুকি মূল্যে পণ্যটি বিক্রি করা হচ্ছে কেজিপ্রতি ৬০ টাকা দরে।
অর্থাৎ মালয়েশিয়া থেকে চিনি কেনা হলেও সরকারকে বড় অঙ্কের ভর্তুকি দিতে হবে স্বল্প আয়ের মানুষদের জন্য।
গত দুই বছরে বাংলাদেশে যেসব পণ্যের দাম অনেকটাই বেড়েছে, তার একটি চিনি।দেশের বাজারে সরকার প্রতিকেজি খোলা চিনি ১০৪ টাকা এবং প্যাকেট চিনি ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও খোলা বাজারে চিনি বিক্রি হচ্ছে এর চেয়েও ৪/৫ টাকা বেশি দামে।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের