editor
প্রকাশিত: 3:32 PM, April 17, 2023
ডিএসএস ডেস্ক :: প্রতিবছরের মতো এবারও রাজধানীর তৃণমূল পর্যায়ের হকারদের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে এ ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ প্রাঙ্গণে তাদের হাতে উপহারের পোশাক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও দৈনিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী।
এই উদ্যোগ নিয়ে জানতে চাইলে ইমদাদুল হক মিলন বলেন, আমাদের বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান এবং এমডি সাহেব যারা সারা বছর আমাদের পত্রিকাগুলো বিক্রি করেন, ঘরে-ঘরে পৌঁছে দেন এই মানুষগুলোর পাশে দাঁড়ান। প্রত্যেকটা দুর্যোগের সময়েও এদের নিয়ে অনেক কাজ করেন, অনেক সহায়তা-সহযোগিতা করেন। সেটারই অংশ হচ্ছে, আজ আমরা ঈদ উপলক্ষে এই পোশাগুলো তাদের উপহার হিসেবে দিচ্ছি। আশা করি, সব সময়ই আমরা তাদের পাশে থাকবো-তারাও আমাদের পাশে থাকবেন।
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বলেন, আমাদের বসুন্ধরা গ্রুপের ইস্ট-ওয়েস্ট মিডিয়ার পক্ষ থেকে আমরা প্রতি বছর তাদের (হকারদের) ঈদ উপহার দিয়ে থাকি। এটা ঈদ উপহার, খুব স্বল্প। স্বল্প হলেও মনের দিক থেকে অনেক বড় বিষয়৷ যারা পত্রিকা বিক্রি করেন তাদের সঙ্গে নিয়ে আমরা আরও এগিয়ে যেতে চাই। আজ ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিটি সংবাদপত্র একটি বড় অবস্থান সৃষ্টি করেছে। সেই জায়গা থেকে আরও সেতুবন্ধন বাড়ানোর জন্যই এই উপহার দেওয়া হলো।
উপহার পেয়ে সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সিটি সুপারভাইজার রুস্তম আলী বলেন, তৃণমূল হকারদের আমরা প্রতি বছর এই উপহার দিই। আর আমাদেরকে সহায়তা করে বসুন্ধরা গ্রুপ। এজন্য বসুন্ধরা গ্রুপকে অনেক ধন্যবাদ।
এ সময় ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির পরিচালক সিরাজুল হক ও পত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের