editor
প্রকাশিত: 3:43 PM, April 17, 2023
ডিএসএস ডেস্ক :: রমজান মাসে বরাবরই দেখা যায় ইফতার পার্টির হিড়িক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নিয়মিত আয়োজন করে। কিন্তু এবার ব্যতিক্রমী আয়োজন করেছে বিসিবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইফতার পার্টি না করে গরীবদের খাবার বিতরণ করা হচ্ছে।
সোমবার বিসিবি সভাপতি মিরপুরের একাডেমি মাঠে ইফতার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। এরপর তিনি জানিয়েছেন, সারা দেশে প্রায় ছয় হাজার পরিবারের জন্য খাবার প্যাকেট করেছেন তারা। যেগুলো বিতরণ শুরু হয়েছে ইতোমধ্যে।
পাপন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যদিও দলের জন্য বলেছে, আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের জন্য। উনি যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই সময় ইফতার পার্টি করে লাখ লাখ টাকা খরচ না করে এটা যদি গরীবদের মাঝে বিতরণ করা যায়। এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। উনার এই নির্দেশ ক্রমে আমরা আসলে আজকে শুরু করেছি। ’
‘এখানে যেটা দেখেছেন, এখানকার যারা স্টাফ আছে বিশেষ করে গ্রাউন্ডস ম্যান, সিকিউরিটি, ক্লিনারস এদেরকে প্রতীকী হিসেবে এখানে দিলাম। সঙ্গে সঙ্গে বস্তিতে চলে গেছে আজকে, এখানকার মাদরাসা আছে, ঢাকার বাইরেও কয়েকটা ভেন্যুতে আমরা পাঠিয়ে দিচ্ছি। এখন এটা বিতরণ শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আমা ছয় হাজার পরিবারের জন্য প্যাক করার পরিকল্পনা করেছি। ’
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,