editor

প্রকাশিত: 10:01 PM, April 17, 2023

জনগণের স্বপ্ন আগুনে পুড়ে যাচ্ছে: মির্জা ফখরুল ইসলাম

জনগণের স্বপ্ন আগুনে পুড়ে যাচ্ছে: মির্জা ফখরুল ইসলাম

ডিএসএস ডেস্ক :: সরকার এখন আগুন নিয়ে খেলা শুরু করেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদিকে তারা বাজারে বাজারে আগুন দিচ্ছে অন্যদিকে জনগণের স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষাগুলোকে আগুনে পুড়িয়ে দিচ্ছে।

তিনি বলেন, আজ আমরা এমন জায়গায় এসে দাঁড়িয়েছি, এ থেকে বাঁচার একটি মাত্র পথ ঐক্যবদ্ধ আন্দোলন।

জনগণকে সম্পৃক্ত করে এই ভয়াবহ দানব সরকারকে সরিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, যে আশা-আকাঙ্ক্ষা, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য স্বাধীনতার যুদ্ধ হয়েছিল; আজ ৫২ বছর পরেও সেই গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আমাদের আজও সংগ্রাম করতে হচ্ছে। যে আওয়ামী লীগ স্বাধীনতার যুদ্ধে ইতিবাচক ভূমিকা রেখেছিল, গণতন্ত্র তাদের হাতেই আজ ভূলুণ্ঠিত। তারাই আজ রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা আজ রাজনীতিতে দেউলিয়াত্বের মধ্যে পড়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা সংবিধান পরিবর্তন করেছে। কাদের স্বার্থে সংবিধান পরিবর্তন করা হয়েছে, সেটা সকলেই জানেন।

মির্জা ফখরুল বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আমরা দুর্বার গণআন্দোলন গড়ে তুলব। আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটি নির্বাচন, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে, যে নির্বাচনে মানুষ তার প্রতিনিধিত্বের নির্বাচিত করতে পারবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব।

তিনি বলেন, আবার শুরু হয়েছে অত্যাচার নির্যাতন গ্রেফতার। কিন্তু কোনো গ্রেফতার হত্যা নির্যাতন আমাদের আটকে রাখতে পারবে না। দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে আমরা বিজয় ছিনিয়ে আনব।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা জোনায়েদ সাকির সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, বরকত উল্লাহ বুলু, শামা ওবায়েদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জহির উদ্দিন স্বপন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, জাগপার লুৎফর রহমান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের এহসানুল হুদা, গণফোরামের মোস্তফা মহসিন মন্টু, বিকল্প ধারার নুরুল আমিন বেপারী, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী।

এছাড়া গণতন্ত্রের মঞ্চের নেতা জেএসডির আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের রেজা কিবরিয়া, নুরুল হক নুর উপস্থিত ছিলেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের