editor

প্রকাশিত: 1:22 PM, April 20, 2023

নিত্যপণ্যের বাড়তি দামে ম্লান ঈদ আনন্দ

নিত্যপণ্যের বাড়তি দামে ম্লান ঈদ আনন্দ

ডিএসএস ডেস্ক :: আর মাত্র দুই বা তিন দিন পর রোজার ঈদ। মানুষ ভিড় করছেন নিত্যপণ্যের বাজারে। একটাই উপলক্ষ- পরিবারের সবাইকে নিয়ে ভালো খাবারের আয়োজনে ঈদ আনন্দ ভাগাভাগি করা।

কিন্তু সেই আনন্দ ম্লান হচ্ছে বাজারে এসে। সেমাই থেকে শুরু করে চিনি, ভোজ্যতেল, পোলাও চাল, ঘি, মাংস, মসলাসহ সব ধরনের নিত্যপণ্য বাড়তিমূল্যে বিক্রি হচ্ছে।

এতে সাধ থাকলেও সাধ্য মেটাতে হিমসিম খাচ্ছেন অধিকাংশ ক্রেতা। এর মধ্যে বেশি ভোগান্তিতে পড়ছেন মধ্য ও নিম্ন আয়ের মানুষ। বুধবার রাজধানীর একাধিক বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

খুচরা বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর ঈদের তুলনায় প্রতিকেজি খোলা চিকন সেমাই ৪০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। খোলা লাচ্ছা সেমাই কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে । প্রতিকেজি পোলাও চাল ৩০ টাকা, চিনি ৪০ টাকা, গরুর মাংস ৭০ টাকা, ব্রয়লার মুরগি ৫০ টাকা, খাসির মাংস ১৫০ টাকা, জিরা ২৫০ টাকা, দারুচিনি ৩০ টাকা, লবঙ্গ ৩০০ টাকা, দেশি আদা ৬০ টাকা, দেশি হলুদ ৭০ টাকা, রসুন ৫০ টাকা, পেঁয়াজ ১৫ টাকা, প্রতিলিটার বোতলজাত সয়াবিন ২০ টাকা, প্রতিকেজি গুড়া দুধ ১৬০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি ১২ পিসের প্যাকেট নুডুলস ২৫ টাকা, ৪০০ গ্রাম প্যাকেটের পাস্তা ১০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

জানতে চাইলে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান যুগান্তরকে বলেন, বিশ্ব পরিস্থিতির কারণে দেশে একাধিক পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে ঈদ ঘিরে অসাধু ব্যাসায়ীদের বাড়তি মুনাফার প্রবণতায় এক শ্রেনীর ভোক্তার পরিবারের জন্য ভালো খাবার আয়োজন দূরহ হয়ে পড়েছে। যা দেখার জন্য সংশ্লিষ্ট একাধিক সংস্থা থাকলেও বিভিন্ন কারণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ফলে ক্রেতাদের ঠকতে হচ্ছে। এর থেকে বের হয়ে আসতে হলে বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজাতে হবে। পাশাপাশি অসাধুদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তাহলে ভোক্তারা সুফল পাবে।

নয়াবাজারে নিত্যপণ্য কিনতে এসেছেন কাজী হায়দার আলী। তার সঙ্গে কথা হলে তিনি জানান, গত বছর রোজার ঈদে ২০০ গ্রামের প্রতিপ্যাকেট চিকন সেমাই ৩৫ টাকা করে কিনলেও এবার ৪৫ টাকা দিয়ে কিনতে হয়েছে। পাশাপাশি খোলা চিকন সেমাই বিক্রি হচ্ছে ২০০ টাকা। যা আগে ১৫০ টাকা ছিল। ২০০ গ্রামের প্রতি প্যাকেট লাচ্ছা সেমাই কিনতে হয়েছে ৫০ টাকা। যা আগে ৪০ টাকা ছিল। পাশাপাশি প্রতিকেজি পোলাও চাল কিনেছি ১৪০ টাকা। যা ১১০ টাকা ছিল। এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা। যা গত বছর রোজার ঈদে ৬৮০ টাকা ছিল। প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ২১৫ টাকা, সেই মুরগি ১৬০-১৬৫ টাকা ছিল। প্রতিকেজি চিনি কিনতে হয়েছে ১২০ টাকা, যা ৮০ টাকা ছিল।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০ গ্রামের মিল্কভিটা ঘি বিক্রি হচ্ছে ৩৫০ টাকা, যা গত বছর ঈদে বিক্রি হয়েছে ২৮০ টাকা। প্রতিকেজি জিরা বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকা, যা আগে ৩৮০-৪৫০ টাকা ছিল। দারুচিনি প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫৩০ টাকা, যা আগে ৫০০ টাকা ছিল। প্রতিকেজি লবঙ্গ বিক্রি হচ্ছে ১৫০০ টাকা, যা আগে ১২০০ টাকা ছিল। দেশি আদা প্রতিকেজি ২৩০ টাকা, গত বছর রোজার ঈদে বিক্রি হয়েছে ১৪০ টাকা। দেশি হলুদ ১২০ টাকা, আগে ৬০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮৫ টাকা, যা আগে ১৬৫ টাকা ছিল। এছাড়া গুড়া দুধের মধ্যে প্রতিকেজি ডানো প্যাকেটজাত ধুদ বিক্রি হচ্ছে ৮৬০ টাকা, যা আগে ৭০০ টাকা ছিল। ফ্রেস ব্র্যান্ডের প্রতিকেজি গুড়া দুধ বিক্রি হচ্ছে ৮২০ টাকা। যা আগে ৭২০ টাকা ছিল। ১২ পিসের প্রতিপ্যাকেট ম্যাগিনুডুলস বিক্রি হচ্ছে ২৪৫ টাকা, যা আগে ১২০ টাকা ছিল। ৪০০ গ্রামের প্রতিপ্যাকেট পাস্তা বিক্রি হচ্ছে ৮৫ টাকা। যা আগে ৭৫ টাকা ছিল।

রাজধানীর কাওরান বাজারের নিত্যপণ্য কিনতে আসা বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. আল আমিন যুগান্তরকে বলেন, প্রতিবছরই রোজা ও ঈদ ঘিরে বিক্রেতারা সব ধরনের পণ্যের দাম বাড়ায়। এবারও সেটাই করেছে। সবারই ইচ্ছা হয় ঈদের ছুটিতে ঘরে পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করতে । কিন্তু আয়ের সঙ্গে ব্যয় সামলাতে অনেক কিছু কাটছাট করতে হয়। এবারও করতে হচ্ছে।

বুধবার বাজার তদারকি সংস্থা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, রোজা ও ঈদ ঘিরে বাজারে পণ্যের দাম সহনীয় রাখতে সব ধরনের কাজ করা হয়েছে।

বাজারে একাধিক টিম তদারকি করছে। পাশাপাশি পণ্যের দাম নিয়ে কারসাজি করলে সংশ্লিষ্টদের অধিদপ্তরে তলব করা হয়েছে। সভা করে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। অসাধু পন্থায় কেউ অতিমুনাফা করলে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হয়েছে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের