editor

প্রকাশিত: 5:19 PM, April 20, 2023

চাঁদ দেখার অগ্রিম খবরে বিভ্রান্ত হবেন না: ইসলামিক ফাউন্ডেশন

চাঁদ দেখার অগ্রিম খবরে বিভ্রান্ত হবেন না: ইসলামিক ফাউন্ডেশন

ডিএসএস ডেস্ক :: পবিত্র শাওয়াল ১৪৪৪ হিজরি মাসের চাঁদ দেখা নিয়ে মঙ্গলবার বক্তব্য আসে আবহাওয়া অধিদপ্তর থেকে। সেখানে বলা হয়, ঈদের চাঁদ দেখা যাবে শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায়। সেই সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর এ নিয়ে লিখিত বক্তব্য দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

এ বক্তব্যে চাঁদ দেখা নিয়ে অগ্রিম বিভ্রান্তিকর এবং এখতিয়ার বহির্ভূত সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও জাতীয় চাঁদ দেখা কমিটি সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বক্তব্য দেওয়া হয়।

বক্তব্যে বলা হয়, ১৯ এপ্রিল (বুধবার) দেশের বেশ কয়েকটি অনলাইন গণমাধ্যমে আবহাওয়া অধিদপ্তরের তথ্যের বরাতে ঈদের চাঁদ দেখা যাবে শুক্রবার সন্ধ্যায় মর্মে নিশ্চিত করে সারাদেশে সংবাদ পরিবেশিত হয়েছে। প্রতিবেদনে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির বরাতে বলা হয়েছে, আগামী ২১ এপ্রিল সন্ধ্যে ৬টা ২৫ থেকে ৭টা পর্যন্ত সময়ে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। সংবাদটি ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়সহ জাতীয় চাঁদ দেখা কমিটির গোচরিভূত হয়েছে।

এরপর ইফা জানায়, হিজরি সনের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি একমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক জাতীয় চাঁদ দেখা কমিটির একজন সম্মানিত সদস্য। এ ছাড়াও কমিটিতে মহাকাশ গবেষণা কেন্দ্রের পরিচালক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা এবং দেশের বিজ্ঞ আলেম ওলামাগণ সদস্য হিসেবে রয়েছেন। সারাদেশ থেকে জেলা প্রশাসকগণের নেতৃত্বে গঠিত জেলা চাঁদ দেখা কমিটির কাছ থেকে প্রাপ্ত তথ্য বিচার বিশ্লেষণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। এরপর ঘোষণা দেয়। এই কমিট মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত।

বক্তব্যে আরও বলা হয়, চাঁদ দেখা নিয়ে এ ধরনের অগ্রীম বিভ্রান্তিকর এবং এখতিয়ার বহির্ভূত সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো যাচ্ছে। একইসঙ্গে এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্ব সাধারণের কাছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ হতে বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।

উল্লেখ্য যে, আগামীকাল (২১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রয়েছে। ওই দিন সারা দেশ থেকে চাঁদ দেখার সংবাদ প্রাপ্তির সাপেক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ মো. ফরিদুল হক খান ঈদুল ফিতর উদযাপনের চূড়ান্ত তারিখ ঘোষণা করবেন ইনশাআল্লাহ।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের