editor

প্রকাশিত: 3:57 PM, April 21, 2023

সিলেটে কখন কোথায় ঈদের জামাত

সিলেটে কখন কোথায় ঈদের জামাত

চাঁদ দেখা সাপেক্ষে শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা রয়েছে। সিলেট নগরে প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে ৪০০ বছরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে।

এছাড়া সিলেটে ঈদের ছোট-বড় আরও ৩ হাজার ২৬৯ ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের জামায়াত ঘিরে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে শাহী ঈদগাহ ময়দানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও নামাজের প্রস্তুতি ঘুরে দেখেন এসএমপি কমিশনার মো. ইলিয়াছ শরীফ।

এসএমপি কমিশনার সাংবাদিকদের জানান, সিলেট মহানগরে ৯০টি ঈদগাহ ও ৪৩৭টি মসজিদে হবে ঈদের জামাত। জামাতে নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য ড্রোনের ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, সারভিলেন্স, মেটালডিটেক্টর, বোম ডিজপোজাল ইউনিট, সিআরটি পুলিশ, পোশাকধারী ও সাদা পোশাকধারী পুলিশ থাকবে মাঠে। ঈদের দিন এবং পরদিন সিলেট মহানগরে কড়া নিরাপত্তা থাকবে।

সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। জামাতে ইমামতি এবং বয়ান ও খুতবা পেশ করবেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু হোরায়রা নোমান। বয়ান পেশ করবেন নাইওরপুল জামে মসজিদের খতিব মাওলানা নাজমুদ্দিন ক্বাসেমী।

শাহী ঈদগাহে ঈদের জামাত আদায় করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও কেন্দ্রীয় এবং স্থানীয় রাজনৈতিক নেতাসহ লাখো মুসল্লির।

সিলেটের দ্বিতীয় বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহজালাল (র.) মাজার মসজিদে সকাল সাড়ে ৮টায়। এখানে ঈদ জামাতে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ হোসেন।

সিলেটের বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে। ঈদের দিন প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামায়াত সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামায়াত সকাল সাড়ে ৯ টায়।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

এসএমপি ও জেলা পুলিশের তথ্য মতে, ঈদুল ফিতরে সিলেট মহানগর ও জেলার ছোট-বড় ৩ হাজার ২৬৯ ঈদগাহ ও মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৪৫৫ ঈদগাহ ও ২ হাজার ৮৪১ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির