editor
প্রকাশিত: 11:13 AM, April 27, 2023
ডিএসএস ডেস্ক :: হবিগঞ্জ জেলায় ১ লাখ ২২ হাজার ৫৭৫ হেক্টর জমিতে এ বছর বোরো ধানের আবাদ হয়েছে। প্রতি হেক্টর জমি থেকে ৫ দশমিক ২ মেট্রিক টন হিসাবে এবার ৬ লাখ ৩৭ হাজার ৩৯০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ।
বোরো জমিতে খরার ক্ষতিকর প্রভাব ও সারের দাম বেড়ে যাওয়ার হতাশা কাটতে না কাটতে এবার ধানের ভেতরে চাল না হওয়ার দুশ্চিন্তায় ভুগছেন কৃষকরা। ব্রি-২৮ ও ২৯ জাত আবাদ করা জমির প্রায় ৪০ শতাংশ ধানের ভেতরে চাল না হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কায় পড়েছেন তারা।
এ তথ্য পাওয়া গেছে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলার কয়েকটি হাওর ঘুরে।
তবে ব্রি-২৮ ও ২৯ জাতের ধান আবাদ করা প্রান্তিক কৃষকরা জানিয়েছেন, গতবারের তুলনায় এবার বোরোর উৎপাদন অর্ধেকে নেমে আসবে। ফলে জমির বর্গা, সার, কীটনাশক ও অন্যান্য খরচ বাদে মুনাফার আশা ছেড়ে দিয়েছেন তারা।
আজমিরীগঞ্জ উপজেলার হিলালপুর হাওরে নিজের জমিতে কাজ করছিলেন কৃষক ওয়ারিশ মিয়া। এ কৃষকের চেহারায় হতাশার ছাপ।
ফলন কেমন হয়েছে জিজ্ঞেস করলে তিনি জানান, গেল চৈত্র মাসে টানা কয়েকদিন তীব্র খরা ও গরম হাওয়া বয়ে গেছে। সে সময় ধানগাছগুলোর তেমন কোনো সমস্যা টের না পাওয়া গেলেও ধান বের হওয়ার পরে দেখা যাচ্ছে- এগুলো পুষ্ট হয়নি, প্রায় ৪০ শতাংশ ধানের ভেতরেই চাল নেই।
ওয়ারিশ মিয়ার আবাদ করা মোট ৪০ বিঘা জমির অর্ধেকই ব্রি-২৮ ও ২৯ জাতের ধান। গত বছর একই পরিমাণ জমি থেকে ৮শ মণের বেশি ধান উৎপাদন হলেও এবার তা অর্ধেকে নেমে আসবে বলে তিনি জানালেন।
আজমিরীগঞ্জ উপজেলার পিরিজপুর, হিলালপুর, গুচ্ছগ্রাম ও নোয়াগাঁও হাওরে আরও কয়েকজন কৃষকের সঙ্গে কথা হলে তারাও একই সমস্যার কথা জানিয়েছেন।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নূরে আলম সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্রি-২৮ ও ২৯ জাতের ধানে এবার ব্লাস্ট রোগসহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। এজন্য এ ধান চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি তাদের আগাম জাতের অন্য নানা রকম ধান চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে জেলায় এবার কী পরিমাণ জমিতে ব্রি-২৮ ও ২৯ চাষ হয়েছে, তা তিনি বলতে পারেননি।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির