editor

প্রকাশিত: 11:08 AM, April 30, 2023

ঘরের সামনে দাফনের সামগ্রী, চিরকুটে লেখা ফায়সালা যেকোনো সময়!

ঘরের সামনে দাফনের সামগ্রী, চিরকুটে লেখা ফায়সালা যেকোনো সময়!

ডিএসএস ডেস্ক :: কুমিল্লার বরুড়ায় দুই যুবকের ঘরের সামনে কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি, দাফনের অন্যান্য সামগ্রী ও একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা- ‘আসমানি ফায়সালা যেকোনো সময়। ঘটনাটি ঘটেছে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে।

ওই ইউনিয়নের নলুয়া চাঁদপুর গ্রামের দুই প্রান্তের দুই যুবকের ঘরের সামনের ফটক থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন পুরো গ্রামের বাসিন্দারা।

নলুয়া চাঁদপুর গ্রামের প্রবাসী তাজুল ইসলামের ছেলে মনির হোসেন বলেন, ঈদের দিন রাতে ভাত খেয়ে মা-বাবাসহ পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি। ভোরে মা ফজরের নামাজ পড়তে উঠে দরজার সামনে যান। সেখানে সাদা কাপড় আর দাফনের জিনিসপত্র দেখে তিনি হাউমাউ করে কেঁদে উঠে বেহুঁশ হয়ে যান। আমরা উঠে এসে দেখি এগুলো পড়ে আছে। সঙ্গে একটা চিরকুটও আছে। চিরকুটে কলমের আকৃতিতে কিছু আঁকা রয়েছে। আমি থানায় গিয়েছি। থানায় জিডি করার পর পুলিশ এসে দেখে গেছেন। পারিবারিকভাবে খুবই আতঙ্কে আছি।

ওই গ্রামের আরেক বাসিন্দা সোহেল আমিন বলেন, আমাদের গ্রামে এই প্রথম এমন ঘটনা। ঘটনার কয়েকদিন কেটে গেলেও এখনও গ্রামের মানুষ আতঙ্কে আছে। মনির ছাড়াও গ্রামের আরেক যুবকের বাড়িতেও একই রাতে এসব জিনিসপত্র রাখা হয়েছে। তার নাম বাবুল মিয়া। ঘটনার পর থেকে মনির ও বাবুলের পরিবার খুবই আতঙ্কে আছে। গ্রামের মানুষও আতঙ্কে আছে।

শনিবার রাতে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, এ বিষয়ে থানায় একাধিক অভিযোগ এসেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে