editor
প্রকাশিত: 11:35 AM, May 1, 2023
ডিএসএস ডেস্ক :: এই ভালো তো এই খারাপ। পিএসজির মৌসুমটা এভাবেই যাচ্ছে। লিগ ওয়ানে কয়েক ম্যাচ পরপরই খাচ্ছে ধাক্কা। এবার লঁরিয়ের কাছে ৩-১ গোলে হারলেন লিওনেল মেসিরা। সেটাও ঘরের মাঠে। আশরাফ হাকিমি লাল কার্ড দেখায় ম্যাচের বেশিরভাগ সময় একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।
পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের ১৫তম মিনিটেই এগিয়ে যায় লঁরিয়ে। রোমাঁ ফেভার ক্রস থেকে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন এনজো লু ফি। ২০ তম মিনিটে দশ জনের দলে পরিণত হয় পিএসজি। দ্বিতীয় হলুদ কার্ড থেকে মাঠ ছাড়েন দলটির মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি।
২৯তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে সমতা টানে পিএসজি। গোলরক্ষকের ভুলের সুযোগ নিতে কোনো ভুল করেননি তিনি। ফরাসি এই ফরোয়ার্ডকে একজন ফেলে দিলেও ফাউল দেননি রেফারি। গোলরক্ষকের চোখে পড়েনি তা, তাই তিনি একটু সামনেই। ছুটে গিয়ে সেই বল জালে পাঠান এমবাপ্পে! সেই সমতা ধরে রাখতে পারেনি পিএসজি। ৩৯তম মিনিটে লঁরিয়েকে ফের এগিয়ে নেন দারলিন ইয়ংওয়া। বিরতির পর ৮৮ মিনিটে ব্যবধান বাড়ান দাইয়েং।
হারের পরও ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,