editor
প্রকাশিত: 1:10 PM, May 2, 2023
নিজস্ব প্রতিবেদক :: পানিতে ডুবে নিখোঁজের ৪৩ ঘন্টা পর জেলে হোরন মিয়ার লাশ পানিতে ভেসে ওঠেছে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে দক্ষিণ ঢালারপাড় প্রেমকাড়া খালে হোরনের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ বেলা ১২টায় লাশ উদ্ধার করে।
নিহত হোরন মিয়া (৩২) উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের হোসেন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত রোববার দুপুরে পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ ঢালারপাড় প্রেমকাড়া নামক খালে মাছ ধরার জন্য ডুব দেন হোরন। কিন্তু পরে তিনি আর উঠে আসেননি। এক রাখাল ঘটনাটি দেখে পরিবারের লোকজনকে খবর দেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সন্ধ্যার আগ পর্যন্ত স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার খোঁজ পাননি। রাত ৮টায় সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। প্রায় ঘন্টাব্যাপী চলা তাদের অভিযানেও খোঁজ মিলেনি হোরনের।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয়রা হোরনের লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন৷ বেলা ১২টার দিকে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক সুরঞ্জিত তালুকদার তাঁর লাশ উদ্ধার করেন।
পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম বলেন, হোরন একজন মৃগী রোগী। মাছ ধরতে ডুব দিয়ে আর উঠে আসেননি। তিনি মাছ বিক্রি করে সংসার চালাতেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির