editor
প্রকাশিত: 12:53 PM, May 4, 2023
ডিএসএস ডেস্ক :: নতুন বছরের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের। জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
কোম্পানির সর্বশেষ পর্ষদ সভায় এ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির তথ্য মতে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় বা মুনাফা (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ৯৪ পয়সা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৪ পয়সা করে।
তাতে ৩১ মার্চ সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ২০ পয়সা।
২০০৭ সালে তালিকাভুক্ত ব্যাংকটির ২০২২ সালে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৩১ পয়সায়। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে। আর ৩ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেবে কোম্পানিটি।
এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪০ পয়সা। সেই বছরও শেয়ার প্রতি ১০ শতাংশ নগদ আর ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ১০৮ কোটি ৫ লাখ ৫১ হাজার ৭৯৯টি।
এস এ
8 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
3 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
6 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা
6 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে চোরাচালান, প্রভাব বিস্তার ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আলোচনায় রয়েছেন দুই ভাই নজরুল মোল্লা
1 জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ৩৭তম মৃত্যু বার্ষিকী ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঘোষিত ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক
2 স্টাফ রিপোর্টার: সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে মোড় নিয়েছে। সরকারি দলের প্রভাবশালী নেতাদের মদদ ও রাজনৈতিক পৃষ্ঠপোয়কতায় অপরাধী
7 স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও (রাধাকোনা) এলাকায় একটি বসতবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের অভয়ারণ্য
8 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ চক্ষু হাসপাতালের অভ্যন্তরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। হাসপাতাল পরিচালনা কমিটি না থাকার সুযোগে সিন্ডিকেট তৈরির