editor
প্রকাশিত: 12:07 PM, May 7, 2023
ডিএসএস ডেস্ক :: আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। গুজরাট টাইটান্সের হয়ে খেলতে জশ লিটল ছিলেন না বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজে।
তবে ইংল্যান্ডে হতে যাওয়া ওয়ানডে সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে থাকছেন তিনি। শুক্রবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামে গুজরাট, এই ম্যাচের পরই আইপিএল ছেড়েছেন লিটল।
আয়ারল্যান্ডের হয়ে ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজে খেলবেন তিনি। আর সেই কারণেই আইপিএল চলাকালীন গুজরাটকে ছেড়ে ইংল্যান্ডে গেছেন তিনি। সিরিজ শেষ করে ফের আইপিএলে ফেরার কথা রয়েছে লিটলের। গুজরাটের হয়ে ওই সময়ে তিনটি ম্যাচে পাওয়া যাবে না তাকে।
চেমসফোর্ডে তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আইরিশদের কাছে এই সিরিজ ‘ডু অর ডাই’। এই সিরিজে ৩-০ ব্যবধানে জিততেই হবে আয়ারল্যান্ডকে। না হলে অক্টোবরে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে না।
আয়ারল্যান্ড এই সিরিজ ৩-০ ব্যবধানে জিতে গেলে দক্ষিণ আফ্রিকাকে কোয়ালিফায়ার খেলে আসতে হবে মূলপর্বে। না হলে বাছাই পর্ব খেলতে হবে আইরিশদের। এ কারণে সিরিজটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ আয়ারল্যান্ড দলের জন্য। সিরিজের গুরুত্বের কথা মাথায় রেখে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড।
বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচ ৯ মে। ১২ মে দ্বিতীয় ও ১৪ মে হবে তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলবে দুই দেশ।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,