editor
প্রকাশিত: 6:37 PM, May 7, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।
রোববার (৭ মে) সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সিটি নির্বাচনে আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা আব্দুল্লাহ দলীয় মনোনয়ন পেলেও তারা এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
অন্যদিকে বিএনপি দলীয়ভাবে সিটি নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে। তবে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী নির্বাচনে অংশ নেবেন কিনা এটা এখনো নিশ্চিত নয়।
এখন পর্যন্ত মেয়র পদে চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন সিসিক নির্বাচনে রিটার্নিং অফিসার কার্যালয়ের গণমাধ্যম কর্মকর্তা কামাল হোসেন।
তিনি জানান, আগামী ২৩ মে পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ২৫ মে মনোনয়ন বাছাই এবং ১ জুন মনোনয়ন প্রত্যাহার করা যাবে। আগামী ২১ জুন ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে রোববার সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৭৭ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত ৪২টি সাধারণ ওয়ার্ডে ২০৮ জন এবং ১৪টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৫৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মাহমুদুল হাসান ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। তিনি দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে দারুল হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন এবং লিডিং ইউনিভার্সিটি সিলেট থেকে এলএলবি অনার্স সম্পন্ন করেছেন। তিনি নগরের শিবগঞ্জ সোনারপাড়ার বাসিন্দা।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির