editor
প্রকাশিত: 12:03 PM, May 11, 2023
ডিএসএস ডেস্ক :: শুরু থেকে দাপট দেখাতে থাকা ইন্টার মিলান এগিয়ে যায় সহজেই। কিছুক্ষণ পর ব্যবধান দ্বিগুণও হয় তাদের। প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য বজায় রাখা দলটিকে বিরতির পর চেপে ধরে এসি মিলান। যদিও তাদের পাওয়া হয়নি গোলের দেখা। হেরে ছাড়তে হয় মাঠ।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে এসি মিলানকে ২-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মিলান। গোল করে এদিন জেকো শুরুতেই দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান হেনরিখ মিখিতারিয়ান।
সান সিরোতে ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে ইন্টার। সাফল্যও পেয়ে যায় তাড়াতাড়ি। অষ্টম মিনিটে কর্ণার থেকে উড়ে আসা বল বাঁ পায়ের দুর্দান্ত এক ভলিতে জালে পাঠান জেকো। তিন মিনিট পর ব্যবধান আরও বাড়ান মিখিতারিয়ান। বাঁ দিক থেকে দেওয়া ফেদেরিকো দিমারকোর পাস বক্স থেকে লক্ষ্যভেদ করেন সাবেক এই আর্সেনাল মিডফিল্ডার।
চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ম্যাচে প্রথম ১১ মিনিটের মধ্যে দুই গোলের লিড নেওয়া চতুর্থ দল ইন্টার। এর আগে ১৯৯৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জুভেন্টাস, ২০০৯ সালে আর্সেনালেরর বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ২০২২ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যানচেস্টার সিটি এই কীর্তি গড়েছিল।
বিরতির পর গোল পেতে মরিয়া এসি মিলান বেশ কয়েকবার আক্রমণ চালায়। ৫০তম মিনিটে ব্রাহিম দিয়াসের নেওয়া শট অল্পের জন্য গোলপোস্ট মিস করে। ৬৪তম মিনিটে অলিভিয়ে জিরুদের পাস থেকে শট নেন সান্দ্রো তনালি। তবে পোস্টে লেগে আর গোল পাওয়া হয়নি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় ইন্টারকে।
আগামী মঙ্গলবার একই মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। সেটি অবশ্য হবে ইন্টারের ‘হোম ম্যাচ’।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,