editor
প্রকাশিত: 11:43 AM, May 15, 2023
ডিএসএস ডেস্ক :: মাদ্রিদের দুই ক্লাব পয়েন্ট খোয়ালে খেলা শুরুর আগেই উৎসব করবে বার্সেলোনা; সমীকরণটা ছিল এরকমই। কিন্তু রিয়াল মাদ্রিদ পা না হড়কালেও ঠিকই পচা শামুকে পা কেঁটেছে আতলেতিকো মাদ্রিদ।
একদম তলানির দল এলচের কাছে ১-০ গোলে হারে তারা। এরপর আর বার্সাকে পায় কে! নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে ৪-২ গোলে স্রেফ উড়িয়ে দিয়ে শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠল জাভি হার্নান্দেজের দল।
সবশেষ ২০১৮-১৯ মৌসুমে লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা। এরপরের সময়টাকে বার্সার ইতিহাসে সবচেয়ে কঠিন সময় বললেও ভুল হবে না হয়তো। একের পর এক সিনিয়ররা চলে যাওয়ায় পালা বদলের মধ্য দিয়ে যেতে থাকা ক্লাবটি। বাধ্য হয়ে লিওনেল মেসির ক্লাব ছাড়ার ঘটনা রীতিমত হতভম্ব করে তোলে সবাইকে। করোনাভাইরাস বেশ বড়সড় এক ধাক্কা দেয় ক্লাবটির আর্থিক পরিস্থিতিতে। একটা সময়ে মাঠের চেয়ে মাঠের বাইরের ইস্যু নিয়েই বেশি আলোচনায় থেকেছে বার্সা।
গত মৌসুমের মাঝপথে জাভি হার্নান্দেজ কোচের দায়িত্ব নিলে ধীরে ধীরে পুরোনো ছন্দে ফিরতে শুরু করে ক্লাবটি। খেলোয়াড়ী জীবনের প্রায় পুরো ক্যারিয়ারটাই কাতালানদের হয়ে কাটিয়েছেন জাভি। জিতেছেন অনেক শিরোপা। তবে কোচ হিসেবে জেতা তার প্রথম লিগ শিরোপাটি বাকিগুলোর চেয়ে অন্যান্য হয়ে থাকবে। তাদের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ বলা যাবে। তবে আপাতত সময়টা আনন্দ করার।
বার্সার প্রতিটি গোলেরই উদযাপন থেকে বের হচ্ছিল শিরোপা জয়ের সুবাস। কর্নেলা এল প্রাতে ১১ মিনিটে ক্লাবটিকে এগিয়ে দেন রবার্ট লেভানডোভস্কি। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা জয়ের অভ্যাস গড়ে ফেলা এই পোলিশ ফরোয়ার্ড বার্সায় এসেও সফল। মেসি যুগের পর প্রথম লিগ শিরোপা জয়ের পেছনের অন্যতম নায়ক তিনি। কোনো অঘটন না ঘটলে তিনিই জিততে যাচ্ছেন পিচিচি (সর্বোচ্চ গোলদাতা) ট্রফি।
২০ মিনিটে বার্সার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আলেহান্দ্রো বালদে। বার্সার জয় নিশ্চিত হয়ে যায় তখনই। ৪০ মিনিটে রাফিনিয়ার পাস থেকে বাঁ পায়ের দারুণ শটে নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি। লিগে এটি তার ২১তম গোল। বিরতির পরও এস্পানিওলের প্রতি চাপ অব্যাহত রাখে তারা। ৫৩ মিনিটে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের পাস থেকে দূরের পোস্টে থাকা জুলেস কুন্দে খুঁজে নিল জালের ঠিকানা। পরে এস্পানিওল দুই গোল শোধ দিলেও বার্সার উৎসব পণ্ড করতে পারেনি। লিগে এটি কাতালান ক্লাবটির ২৭তম শিরোপা। চার ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়েছে তা। ৩৪ ম্যাচে তাদের সংগ্রহ ৮৫ পয়েন্ট। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,