editor
প্রকাশিত: 11:59 AM, May 15, 2023
ডিএসএস ডেস্ক :: বিদায়ী বছরের পর নতুন বছরের প্রথম প্রান্তিকে দ্বিগুণ মুনাফা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু কোম্পানি বাংলাদেশ লিমিটেডের। জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। যা প্রতিষ্ঠানটির সর্বশেষ পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর অনুমোদন করা হয়।
সোমবার(১৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যমতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছে ১৩ কোটি ৬২ লাখ ৯১ হাজার ৯৩৯ টাকা। যা এর আগের বছরের একই সময়ে ছিল ৬ কোটি ৮৪ লাখ ৬৭০ টাকা। অর্থাৎ আগের বছরের চেয়ে ৬ কোটি ৭৮ লাখ টাকা বেড়েছে। অর্থাৎ মুনাফা বেড়েছে দ্বিগুণ।
১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১৩ কোটি ৬৮ লাখ। মুনাফা বাড়ায় কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৯৬ পয়সা।
২০২২ সালের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৫ টাকা ১ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি আয় বেড়েছে ৪ টাকা ৯৫ পয়সা।
মুনাফা বাড়ায় ৩১ মার্চ সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬২ টাকা ১২ পয়সা।
বিদায়ী বছর ২০২২ সালে বাটা সু’র শেয়ার প্রতি আয় ২৯ দশমিক ৯৮ পয়সা। আর মোট মুনাফা ৪১ কোটি এক লাখ ২৬ হাজার ৪০০ টাকা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ৪৯ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা মুনাফা দেবে কোম্পানিটি। তার আগের বছর ২০২১ সালে ৫ দশমিক ১ পয়সা করে লোকসান হয়েছিল। লোকসানের বছরও ১০ কোটি ২৬ লাখ টাকা মুনাফা দিয়েছিল কোম্পানিটি।
এস এ
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা