editor
প্রকাশিত: 1:38 PM, May 15, 2023
ডিএসএস ডেস্ক :: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’র নামানুসারে কক্সবাজারে এক নবজাতকের নাম রাখা হয়েছে ‘মোখা’। মোখার তাণ্ডব চলাকালীন শনিবার (১৪ মে) রাতে জেলার পেকুয়া উপজেলার একটি আশ্রয়কেন্দ্রে প্রসববেদনা ওঠে জয়নব বেগম নামে এক প্রসূতির।
ঝড়ের রাতেই ওই মুহূর্তে পেকুয়া থানার ওসি ওমর হায়দার ছুটে এসে প্রসূতিকে পুলিশের গাড়িতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গতকাল রোববার (১৫ মে) ভোর সাড়ে চারটার দিকে একটি ছেলেসন্তানের জন্ম দেন ওই প্রসূতি। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পেকুয়া থানার ওসি ওমর হায়দার নিজেই।
তিনি গণমাধ্যমকে জানান, রাতে খবর পান রাজখালী এয়ার আলী খান আদর্শ উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এক নারী প্রসব বেদনায় কাতরাচ্ছেন। রাত দেড়টায় সেখানে গাড়ি পাওয়া যাবে না। তাই গাড়ি নিয়ে সেখানে পৌঁছে ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন। ভোররাত সাড়ে চারটার দিকে ওই নারী সন্তান জন্ম দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুজিবুর রহমান জানিয়েছেন, ওই নারীর নরমাল ডেলিভারি হয়েছে। মা ও ছেলে সুস্থ আছে।
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টির সময় জন্ম নেওয়ায় ডাকনাম ‘মোখা’ রাখা হয়েছে বলে জানিয়েছেন নবজাতকের বাবা মোহাম্মদ আরকান।
তিনি বলেন, ‘ছেলে ও স্ত্রীকে হাসপাতাল ছেড়ে আশ্রয়কেন্দ্রে ফিরে এসেছি। ঘূর্ণিঝড় মোখার নামানুসারে আমার ছেলের ডাকনাম “মোখা” রাখা হয়েছে। কেন্দ্রের সবাই মোখাকে দেখতে আসছে। ওসি আশ্রয়কেন্দ্রে থাকা সবাইকে মিষ্টি খাইয়েছেন। ছেলের জন্য কাপড় নিয়ে এসেছেন তিনি। আমরা খুবই খুশি। ’
‘মোখা’র মা জয়নব ওসি মোহাম্মদ ওমর হায়দারকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। তিনি বলেন, ‘ওসি স্যারকে ধন্যবাদ জানাই। স্যার না থাকলে আমার কী অবস্থা হতো, জানি না। ’
স্বামী আরকানের সঙ্গে জয়নব পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়ায় থাকেন। ঝড়ের প্রভাব শুরু হওয়ার পর শনিবার রাত ৯টার দিকে তিনি পরিবারের সঙ্গে রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে যান।
এস এ
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ