editor
প্রকাশিত: 9:50 PM, May 15, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আচরণবিধি মেনে চলতে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের স্বাক্ষরিত চিঠি রোববার থেকে সম্ভাব্য প্রার্থীদের পাঠানো শুরু হয়েছে।
নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না। আচরণবিধি লঙ্ঘন করলে অনধিক ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকার অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া কোনো রাজনৈতিক দল বা কোনো প্রার্থীর পক্ষে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচনের আগে আচরণবিধি লঙ্ঘন করলে অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, রোববার পর্যন্ত মেয়র পদে সাত জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট সিটি করপোরেশন এলাকায় সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নিয়মিত নির্বাচনী প্রচার কাজ করছেন। বাসাবাড়িতে গিয়ে ভোট চাওয়া থেকে শুরু করে প্রচারপত্র বিলি, মতবিনিময় সভা করছেন নিয়মিত। মহড়াও দিচ্ছেন কেউ কেউ। অথচ প্রতীক বরাদ্দের আগে এমন কার্যক্রম নির্বাচনী আচরণবিধির সুষ্পষ্ট লঙ্ঘন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের স্টাফ কর্মকর্তা ও বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, ‘সম্ভাব্য সব মেয়র ও কাউন্সিলর প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে। যেসব প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির