editor

প্রকাশিত: 3:48 PM, May 16, 2023

মৌলভীবাজারের যুবতীর মুখে এসিড নিক্ষেপ, যুবক গ্রেফতার

মৌলভীবাজারের যুবতীর মুখে এসিড নিক্ষেপ, যুবক গ্রেফতার

ডিএসএস ডেস্ক :: মৌলভীবাজারের রাজনগরে যুবতীর মুখে এসিড নিক্ষেপের ঘটনায় মূল হোতা লাল চান বাউরী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ।

পুলিশ জানায়, গতকাল (১৫ মে) সন্ধ্যায় রাজনগর থানাধীন চান্দভাগ চা বাগানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লাল চান বাউরী (২৫) রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চান্দভাগ চা বাগানের মৃত অনিল বাউরীর ছেলে।

এ ঘটনায় মেয়েটির ভাই রতন কুমার বাউরী বাদী হয়ে লালচান বাউরীকে অভিযুক্ত করে রাজনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, চান্দভাগ চা বাগানের লাল চান বাউরী একই চা বাগানের মৃত রবিলাল বাউড়ির মেয়ে ভাগ্যরাণী বাউড়িকে (১৮) পছন্দ করতো এবং রাস্তাঘাটে প্রায়ই উত্যক্ত করত। কিছুদিন আগে লাল চান বাউরী ভিকটিমের পরিবারকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু এই বিয়ের প্রস্তাবে সাড়া না দেয়ায় লাল চান বাউরী মেয়েটির উপর ক্ষিপ্ত ছিল।

এ ঘটনার জেরে গত ১৪ মে রাত সাড়ে ৯টায় ভাগ্যরাণী বাউরী রান্না করার সময় অভিযুক্ত লালচান বাউরী সিরিঞ্জের ভেতর এসিড ভরে ঘরের টিনের বেড়ার ছিদ্র দিয়ে ভাগ্যরানীর উপর নিক্ষেপ করে।এতে ভাগ্যরাণীর ডান চোখ ও গালের অংশ পুড়ে যায়।

এব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, বর্তমানে ভিকটিম ভাগ্যরানী বাউরী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেফতারকৃত আসামি প্রাথমিকভাবে এসিড নিক্ষেপের দায় স্বীকার করেছে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির