editor
প্রকাশিত: 8:03 PM, May 17, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় বালুবাহী ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (১৭ মে) দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জৈন্তাপুরের কাটাগং এলাকায় জৈন্তাপুর অভিমুখে মুখে আসা গরুবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে সিলেট অভিমুখে যাওয়া ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অপর একজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন- হেলিরাই (লুত্মাইল) গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে নূরুল ইসলাম (৪৫) ও একই গ্রামের মৃত ইউছুফ মিয়ার ছেলে ছায়াদ আহমদ (৩৫)। আহত পিকআপ চালকের নাম রায়হান (৪০)। তিনি উপজেলার তেলিজুরী গ্রামের বাসিন্দা।
জৈন্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, একটি পিকআপ ভ্যানে করে কয়েকটি গরু বিক্রির উদ্দেশ্যে বাজারের দিকে যাচ্ছিলেন কয়েকজন ব্যক্তি। কাটাগং নামক স্থানে আসামাত্র বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপ ভ্যানের চালক। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি বর্তমানে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহগুলো মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির