editor

প্রকাশিত: 11:37 AM, May 18, 2023

সিলেট-তামাবিল মহাসড়কে দুর্ঘটনা, মৃত্যু বেড়ে ৩

সিলেট-তামাবিল মহাসড়কে দুর্ঘটনা, মৃত্যু বেড়ে ৩

ডিএসএস ডেস্ক :: সিলেট তামাবিল জাফলং মহাসড়কের জৈন্তাপুর উপজেলাধীন তামাবিল সড়কের কাটাগাং এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩জনে দাঁড়িয়েছে।

সর্বশেষ রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রায়হান আহমদ একজন মৃত্যুবরণ করেন। এনিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩জনে। নিহত রায়হান দরবস্ত তেলিজুড়ী গ্রামের আরব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের (ইনচার্জ) আবুল কাশেম আজাদ।

এরআগে, দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে জাফলং থেকে বালু ভর্তি একটি ট্রাক সিলেট মুখি এবং জাফলং মুখি অপর একটি ট্রাক অপর টেকিং করতে গিয়ে বালু ভর্তি ট্রাক গাড়ি-কে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে চলে যায় তখনই জৈন্তাপুর বাজারে নিয়ে আসা গরু বুঝাই ডিআই পিকআপ’র মধ্যে মূখোমূখি সংঘর্ষে পতিত হয়ে দু’টি গাড়ি খাদে পড়ে যায়। এতে পিকআপ গাড়িতে থাকা গরুর মালিক ২জন নিহত হন। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন নিজপাট ইউনিয়নের লুৎমাইল হেলিরাই গ্রামের হাবিব উল্লার পুত্র নুরুল ইসলাম (৪৫) ,একই গ্রামের ইউসুফ আলীর পুত্র শাহেদ আহমদ (৩৫), দরবস্ত তেলিজুড়ী গ্রামের আরব আলীর পুত্র রায়হান আহমদ (২০)।

এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আহতরা হলেন, সারীঘাট ডৌডিক গ্রামের আব্দুল করিমের পুত্র ট্রাক চালক মামুন আহমদ (৩৫) ও লুৎমাইল গ্রামের ওয়ারিস আলীর পুত্র রুহল আমিন (৩৪)।

এদিকে ভয়াবহ এই দুঘর্টনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য শওকত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনজুর এলাহী সম্রাট প্রমুখ।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির