editor
প্রকাশিত: 11:54 AM, May 18, 2023
ডিএসএস ডেস্ক :: কোচ হিসেবে তিনি সেরাদের কাতারে। এনিয়ে কারোরই সন্দেহ থাকার কথা নয়। যদি থেকেও থাকে, তাহলে সেটা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগ দেখার পর নিশ্চয়ই কেটে যাবে। ইতিহাদ স্টেডিয়ামে ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে স্রেফ বিধ্বস্ত করে ছাড়ে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। তাতে কোচ হিসেবে নিজের মানটা আরও একটু উঁচুতে নিয়ে গেলেন তিনি।
বার্সেলোনা ছেড়ে আসার পর বায়ার্ন মিউনিখ ও সিটি মিলিয়ে এক দশক ডাগআউটে কাটিয়েছেন গার্দিওলা। কিন্তু কখনো ট্রেবল জয়ের স্বাদ পাননি। তবে এবার ট্রেবল জয়ের সম্ভাবনা বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছেন এই স্প্যানিশ কোচ।
কেননা প্রিমিয়ার লিগ শিরোপা থেকে আর মাত্র এক জয় দূরে আছে সিটি। দুই লেগ মিলিয়ে রিয়ালকে ৫-১ গোলে হারানোর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তাদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল ইন্টার মিলান।
অন্যদিকে এফএ কাপের ফাইনালে শিরোপা পুনরুদ্ধারে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে। একমাত্র ইংলিশ ক্লাব হিসেবে কেবল ইউনাইটেডের ট্রেবল জয়ের ইতিহাস আছে। ১৯৯৮-৯৯ মৌসুমে স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে এই কীর্তি গড়েছিল তারা।
২৪ বছর পর একই কীর্তি ডাকছে গার্দিওলাকে। তিনি বলেন, ‘আগে প্রথম দুটো জিততে দিন। প্রিমিয়ার লিগে আমরা শিরোপার কাছে আছি। জানি যে একটি ম্যাচই প্রয়োজন। এরপর দুটি ফাইনাল একটি আমাদের প্রতিবেশী (ইউনাইটে) ও আরেকটি ইতালিয়ান দলের (ইন্টার)। মৌসুমটা এখন পর্যন্ত সত্যিই ভালো গেছে। এখন শেষটা ভালো করতে হবে। আমরা (ট্রেবলের) কাছাকাছি এবং অবশ্যই আমরা চেষ্টা করব। ’
কিছুদিন আগেও ট্রেবলের কথা বললে হেসে উড়িয়ে দিতেন গার্দিওলা। তবে এবার পরিষ্কার করলেন নিজের ভাবনা, ‘আমরা এনিয়ে ভাবতে পারি, কল্পনা করতে পারি। কেবল তিন ম্যাচ দূরে আছি আমরা। প্রতিটি প্রতিযোগিতায় একটি করে ম্যাচ; আমরা (ট্রেবল জয়) করতে পারব। ’
ট্রেবল জয়ের প্রথম ধাপ হিসেবে আগামী রোববার প্রিমিয়ার লিগে ঘরের মাঠে চেলসির মুখোমুখি হবে সিটি। জিতলেই উৎসবের রঙে ছেয়ে যাবে ইতিহাদ।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,