editor
প্রকাশিত: 6:29 PM, May 18, 2023
ডিএসএস ডেস্ক :: সুদান থেকে আরও ৭২১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে থেকে আরও ১৬০ জন দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যেই তারা দেশে ফেরার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
বৃহস্পতিবার (১৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ সরকার নিজ খরচে সুদান থেকে আরও ৭২১ জনকে দেশে ফিরিয়ে এনেছে। আরও ১৬০ জন বাংলাদেশি দেশে ফেরার জন্য আবেদন করেছেন।
তিনি আরও বলেন, সুদানে অবস্থানরত বাকি বাংলাদেশিদের বদর এয়ারলাইন্সে সরকারি খরচে সুদান থেকে জেদ্দা পরিবহন করা হচ্ছে। জেদ্দা পৌঁছানো মাত্র তাদের দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের ফ্লাইটে বোর্ডিং করিয়ে দেওয়ার জন্য জেদ্দা কনস্যুলেটর নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সবার ঐকান্তিক প্রচেষ্টায় আটকে পড়া সব বাংলাদেশিদের নিরাপদে আমরা দেশে ফিরিয়ে আনতে পারবো বলে আমাদের বিশ্বাস।
গত ৮ মে সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফেরেন ১৩৬ বাংলাদেশি। সব মিলিয়ে কয়েক দফায় সুদান থেকে দেশে ফেরেন ৭২১ জন।
প্রসঙ্গত, সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি ছিলেন। এর মধ্যে ৭২১ নাগরিক ফিরেছেন।
এস এ
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ