editor
প্রকাশিত: 1:48 PM, May 20, 2023
দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে কিছুটা হলেও সরব হয়েছে ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় শুরু হয়েছে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা। ২০১৪ সালের পর এবারই প্রথমবারের মতো এজিএম করছে তারা।
সকাল সাড়ে দশটায় শুরু হওয়ার কথা থাকলেও প্রায় ঘণ্টাখানেক পর শুরু হয়েছে অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মঞ্চে আছেন আকরাম খান, খালেদ মাহমুদ সুজনের মতো সাবেক ক্রিকেটাররা। আছেন জাতীয় দলের বর্তমান তারকা মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা।
কোয়াবের এজিএমকে ঘিরে ক্রিকেটারদের মিলনমেলায় পরিণত হয়েছে বিসিবি প্রাঙ্গন। যদিও জাতীয় দলের বড় তারকারা খুব বেশি উপস্থিত নেই। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমের মতো ক্রিকেটাররা দেশে নেই।
চার বছর আগে ক্রিকেটাররা আন্দোলনের ডাক দিয়েছিলেন সাকিব আল হাসানের নেতৃত্বে। তখন তাদের প্রথম দাবি ছিল, কোয়াবের সংস্কার। কিন্তু জানা গেছে, চার বছর পর এসে কোয়াবের নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বীতা করার মতো কেউ নেই। সভাপতি হিসেবে নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক হিসেবে থেকে যেতে পারেন দেবব্রত পাল।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,