editor
প্রকাশিত: 2:18 PM, May 20, 2023
ডিএসএস ডেস্ক :: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ার ভেতরের আঁকাবাঁকা রেললাইন দিয়ে ট্রেন চালিয়ে নিয়ে যাচ্ছিলেন দুর্ঘটনা কবলিত উদয়ন এক্সপ্রেস ট্রেনের চালক। হঠাৎ করে ট্রেন থেকে মাত্রে ২০ গজ সামনে একটি বড় গাছ ভেঙে পড়ে। ইমার্জেন্সি ব্রেক চাপেন চালক। তার পরেও ট্রেনটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।
ঘটনাস্থলে প্রতিবেদকের সাথে আলাপকালে এমনটিই জানিয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনের লাউয়াছড়া জাতীয় উদ্যানে দুর্ঘটনা কবলিত বন্দরনগরী চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেসের ট্রেনের চালক আবুল কাশেম।
এর আগে শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেললাইনের ওপর গাছ ভেঙে পড়লে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
উদয়ন এক্সপ্রেস ট্রেনের পরিচালক ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাউয়াছড়ার ভেতরে ট্রেন খুবই ধীরে চলছিল। এ জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচা গেছে। চালক ইমার্জেন্সি ব্রেক চাপায় ট্রেনের যাত্রীরা রক্ষা পেয়েছেন। ট্রেনটি ধীরে ধীরে উল্টে যায়। সে কারণে যাত্রীরা দ্রুত বের হয়ে আসতে পারেন। এ দুর্ঘটনায় কোনো হতাহত নেই। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করবে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার সহকারী পরিদর্শক সাব্বির বলেন, ফায়ার সার্ভিস, রেলপুলিশ ও জেলা পুলিশ—সবাই মিলে ট্রেনের যাত্রীদের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বের করে পাশের সড়কে নিয়ে অন্য গাড়িতে তুলে দেয়। সবার নিরাপদে বাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছ পড়ে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ আছে। ঢাকাগামী আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেনের এই স্টেশনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।
এদিকে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি উদ্ধার হতে আরও ২-৩ ঘণ্টা লাগবে। উদ্ধারকারী ইঞ্জিন চলে এসেছে। গাছগুলো কেটে সরানো হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার হতে হতে দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বেজে যেতে পারে।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির