editor
প্রকাশিত: 12:20 PM, May 23, 2023
ডিএসএস ডেস্ক :: ইংলিশ প্রিমিয়ার লিগে গত ২০ বছর নিউক্যাসল ইউনাইটেডকে ধরা হতো মাঝারিসারির ক্লাব হিসেবে। কিন্তু ২০২১ সালে সৌদি মালিকানাধীন কনসোর্টিয়াম সৌদি পাবলিক ইনভেস্ট ফান্ড (পিআইএফ) ক্লাবটির অধিকাংশ শেয়ার কিনে নেওয়ার পর থেকে একের পর এক চমক দেখিয়েই চলেছে ক্লাবটি।
বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে দল সাজানোর ফলও হাতেনাতে পেল তারা।
রেলিগেশনের ঝুঁকিতে থাকা লেস্টার সিটির সঙ্গে গতকাল রাতে গোলশূন্য ড্র করে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে নিউক্যাসল। ফলে ২০ বছরের প্রতীক্ষার অবসান ঘটলো তাদের। এর আগে ২০০২-০৩ মৌসুমে কিংবদন্তি কোচ স্যার ববি রবসনের অধীনে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় কোয়ালিফাই করেছিল নিউক্যাসল।
প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তিনে অবস্থান নিউক্যাসলের। পাঁচে থাকা লিভারপুলের চেয়ে চার পয়েন্ট এগিয়ে তারা। রোববার মৌসুমের শেষ দিনে সাউদাম্পটনের বিপক্ষে অলরেডরা জিতলেও তাই নিউক্যাসলের শেষ চার থেকে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। চারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৬৯।
অন্যদিকে রেলিগেশনের ঝুঁকি এড়ানোর সুযোগ প্রায় হাতছাড়া হলো লেস্টারের। যদিও পুরো ম্যাচে তারা এডি হাউয়ের দলকে আটকে রেখেছিল বেশ ভালোভাবেই। কিন্তু নিরাপদ অঞ্চলে থাকার জন্য লেস্টারের হাতে খুব একটা সুযোগ নেই। ৩৭ ম্যাচে তাদের সংগ্রহ ৩৭ পয়েন্ট। সমান পয়েন্ট লিডসেরও। তাদের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে ১৭তম স্থানে আছে এভারটন। রেলিগেশন থেকে বাঁচতে এখন শেষ ম্যাচে জয়ের পাশাপাশি এভারটনের পা হড়কানোর দিকে তাকিয়ে থাকতে হবে লেস্টারকে।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,