editor
প্রকাশিত: 11:51 AM, May 24, 2023
ডিএসএস ডেস্ক :: ভালেন্সিয়ার বিপক্ষে বর্ণবাদের শিকার হয়ে মাঠেই প্রতিবাদের ঝড় তুলেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। যে কারণে শেষ পর্যন্ত লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।
পরবর্তীতে এই প্রতিবাদে শামিল হন বিভিন্ন ফুটবলার ও ক্লাবও। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান এই তারকার লাল কার্ড উঠিয়ে নিয়ে শাস্তি দেওয়া হয়েছে ভালেন্সিয়াকে।
রোববার (২১ মে) লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে খেলতে নেমে মেস্তায়া স্টেডিয়ামে ক্লাবটির সমর্থকদের থেকে বর্ণবাদমূলক বাক্যের পাশাপাশি মরে যেতে বলার কথাবার্তা শুনেন ভিনিসিয়ুস। আর এতেই খেপে যান তিনি। সাথে সাথে করেন প্রতিবাদ। মাঠের সেই প্রতিবাদ পৌঁছে যায় বিশ্বের সকল প্রান্তে। ব্রাজিলিয়ান এই তরুণকে সমর্থন জানান অনেকেই।
অবশেষে গিয়ে বিতর্কিত লাল কার্ড প্রত্যাহার করা হয়। তাছাড়া ভালেন্সিয়ার ঘরের মাঠে বর্ণবাদের শিকার হওয়ায় সে স্টেডিয়ামের একটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। ৪৫ হাজার ইউরো আর্থিক জরিমানাও করা হয়েছে ক্লাবটিকে। মঙ্গলবার এক বিবৃতিতে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) জানায়, ভিএআর দেখার সময় রেফারি ঘটনার পুরোটা দেখতে পাননি বলেই লাল কার্ডের সিদ্ধান্ত দিয়েছিলেন।
সংস্থাটি জানায়, ‘আরএফইএফ কম্পিটিশন কমিটি এটা বিবেচনায় নিয়েছে যে, মাঠের ওই সময়কার ঘটনার সমগ্রতা ভাবনায় না রেখেই রেফারি মূল্যায়ন করেছেন, যা রেফারির সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। যেহেতু ঘটনার নিশ্চায়ক একটি অংশ দেখা থেকে তাকে (রেফারি) বঞ্চিত করা হয়েছিল, এজন্যই সে একপাক্ষিক একটি সিদ্ধান্ত নিয়েছিল। যা হয়েছে, সেটির উপযুক্ত মূল্যায়ন করা তার পক্ষে সম্ভব ছিল না। ’
আজ লা লিগায় রায়ো ভায়োকানোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। লাল কার্ড উঠিয়ে নেওয়ায় এই ম্যাচ খেলতে ভিনিসিয়ুসের আর কোনো বাধা রইলো না।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,