editor
প্রকাশিত: 8:58 PM, May 24, 2023
দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে রোগীদের মানসিক স্বস্তির জন্য কাউন্সেলিং সেশন “একটু গল্প করি” কার্যক্রম পরিদর্শন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর প্রতিনিধি দল।
বুধবার (২৪ মে) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে “একটু গল্প করি” কার্যক্রমের প্রশংসা করেন প্রতিনিধি দল এবং এ কার্যক্রমে সহযোগিতা করবেন বলেন বলে আশ্বস্ত করেন তারা।
পরে হাসপাতালের ডাক্তারদের সাথে মতবিনিময় করেন প্রতিনিধি দল। এসময় রোগীদের মানসিক স্বস্তির জন্য কাউন্সেলিং সেশন “একটু গল্প করি” কার্যক্রম বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আবু সালমান মো. সাইফুল ইসলাম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দলের কাছে ডা. আবু সালমান মো. সাইফুল ইসলাম কার্যক্রম তুলে ধরে বলেন, মেডিকেলে আসা রোগীদের মানসিক স্বস্তির চিকিৎসা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন ডাক্তাররা।
সারাদেশে মধ্যে এই প্রথম এ ধরনের কার্যক্রম শুরু করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালে রোগীরা বিভিন্ন সমস্যা নিয়ে ডাক্তারদের কাছে আসেন। রোগীদের ভালো করে দেখার পর যাদের কোন ধরনের রোগ ধরা পরে না তাদেরকে নিয়েই ডাক্তাররা “একটু গল্প করি” কার্যক্রম করে যাচ্ছেন। অনেক রোগীই মানসিক স্বস্তিতে ভোগেন। পরিবারে বিভিন্ন চাপ থাকায় এ ধরনের সমস্যা হয়ে থাকে। তাই অনেকেই মানসিক স্বস্তিতে ভোগেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরনের কার্যক্রম শুরু হওয়ার পর ডাক্তারদের মানসিক স্বস্তির চিকিৎসা ও পরামর্শের ফলে অনেক রোগীই ভালো হয়েছেন। এই কার্যক্রমকে আরো গতিশীল করতে আপনাদের সহযোগিতার প্রয়োজন। শুধু সিলেট বিভাগে নয় পুরো দেশেই আমরা মডেল কার্যক্রম হিসেবে প্রতিষ্ঠিত।
স্বাস্থ্য বিভাগ এই কার্যক্রমটি পর্যালোচনা করছেন দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মঈনুল আহসান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডব্লিউ এইচ ও রিপ্রেসেন্টেটিভ অব বাংলাদেশ এর বর্ধন যুং রানা, টিম লীড এনসিডি সাধনা ভাগওয়াত, টিম লীড হেলথ সিস্টেম ওয়াংম সাঙ্গায়, ন্যাশনাল প্রফেশনাল অফিসার হাসিনা মমতাজ, হেলথ সিস্টেম ন্যাশনাল প্রফেশনাল অফিসার মো. নুরুজ্জামান, ন্যাশনাল কনসালটেন্ট এনসিডি ডা. মো. আব্দুল কাদের এবং হু এর অন্যান্য সদস্য। দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রুবাইয়া আহমেদ, মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. এস এম সাজ্জাদুল হক, গাইনী বিভাগের কনসালটেন্ট ডা. উম্মুল সিফাত রিজওয়ানা,জুনিয়র কনসালটেন্ট ডা: নিজামউদ্দিন, ডা: ফাহিম এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর প্রফেসর ড. সোহেল রেজা চৌধুরী, ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডাক্তার মাহফুজুর রহমান ভুঁইয়া, সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডাক্তার দেবদুলাল দে পরাগ প্রমুখ।
কার্যক্রমটি ২০২১ সালের নভেম্বর থেকে শুরু হয়েছে। বর্তমানে কার্যক্রমটি চলমান রয়েছে। দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্ভাবনী কার্যক্রমের মধ্যে ছিল এটি। বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির