editor

প্রকাশিত: 3:35 PM, May 25, 2023

নির্বাচনে বাঁধা দেয়া অগণতান্ত্রিক: পরিকল্পনামন্ত্রী

নির্বাচনে বাঁধা দেয়া অগণতান্ত্রিক: পরিকল্পনামন্ত্রী

ডিএসএস ডেস্ক :: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন নির্বাচনে বাঁধা দেয়া গণতন্ত্রের কাজ নয়। যারা নির্বাচনে না এসে বাঁধা দেয়ার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে৷ দেশে নির্বাচন কমিশন আছে। যারা নির্বাচনে বাঁধা দিবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে৷ শুধু মুখে মুখে সুশাসনের কথা বলে নির্বাচনকে বাঁধাগ্রস্ত করে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না৷ আমরা চাই একটি সুন্দর নির্বাচন, এজন্য সকলের অংশগ্রহন প্রয়োজন।

বৃহস্পতিবার(২৫ মে) সকাল সাড়ে ১০ টায় শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ও ইনস্টিটিউট ও ওয়াটার মডেলিং এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের যৌথ সহযোগিতায়’ সুনামগঞ্জের হাওর এলাকার সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার নিমিত্ত সম্ভাব্যতা সমীক্ষা’ শীর্ষক প্রকল্পের উপর মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হাওরের মানুষ আর অবহেলিত নয়। তারা জেগে উঠেছে। শেখ হাসিনার নেতৃত্বে হাওরের যে উন্নয়ন হয়েছে তা বলে শেষ করা যাবে না। হাওরের মানুষের জীবনমান উন্নয়নে আমরা কাজ করছি। হাওরে পানি আসবে এটাই প্রকৃতির নিয়ম, এই পানি যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, কোন বাধার সৃষ্টি না হয় এজন্য আর আমরা হাওরে আর সড়ক নির্মাণ করব না। আমরা উড়াল সড়ক করব।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী হাওরের মানুষের প্রতি খুবই আন্তরিক। তার নেতৃত্বে আমরা সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল করেছি, টেক্সটাইল ইন্সটিটিউট হয়েছে, বিশ্ববিদ্যালয় হবে, হাওরে উড়াল সড়কের কাজ শুরু হয়েছে। শুধু এতেই শেষ নয় হাওরের মানুষের উন্নয়নের জন্য যা প্রয়োজন সব করব আমরা। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন৷ শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে তা বজায় রাখতে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় কর্মশালায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পূর্ব রিজিয়নের মহাপরিচালক এস এম শহিদুল ইসলাম, সিলেট উত্তর পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশিমোহন সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী(পরিকল্পনা ১) মুহাম্মদ আব্দুর রাকিব, হাওর বাঁচাও আন্দোলনের নেতা বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম প্রমুখ৷

এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ

এরপর দুপুর সাড়ে ১২ টায় হাওরাঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুরগী ও ভেড়া বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির