editor

প্রকাশিত: 11:54 AM, May 27, 2023

মুম্বাইকে হারিয়ে ফাইনালে গুজরাট

মুম্বাইকে হারিয়ে ফাইনালে গুজরাট

ডিএসএস ডেস্ক :: চলতি মৌসুমে উড়ছেন শুভমান গিল। সঙ্গে উড়ছে তার দলও। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে অফ নিশ্চিত করা দলটি হোঁচট খায় চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে ঠিকই চমক দেখিয়েছেন গিল। তার সেঞ্চুরিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল গুজরাট টাইটান্স।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুক্রবার রাতে মুম্বাইকে ৬২ রানে হারিয়েছে গুজরাট। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৩ রান করে তারা। জবাব দিতে নেমে মোহিত শর্মার দারুণ বোলিংয়ে ১৮ ওভার ২ বলেই গুটিয়ে যায় মুম্বাই। সংগ্রহ করতে পারে ১৭১ রান।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বৃষ্টির কারণে আধা ঘন্টা দেরিতে ম্যাচ শুরু হয়। যেখানে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় গুজরাট। এরপর ঋদ্ধিমান সাহাকে ফিরিয়ে ৫৩ রানের শুরুর জুটি ভাঙেন পীযুষ চাওলা। তিনে ব্যাট করতে নামা সাই সুদর্শনের সঙ্গে বড় জুটিতে দলকে এগিয়ে নেন গিল।

তিনি ফিফটি পূর্ণ করেন তিনি ৩২ বলে। এরপর তোলেন ঝড়। পরের পঞ্চাশ করতে লাগে ১৭ বল। ৪৯ বলে পূর্ণ করেন টি-টোয়েন্টিতে নিজের পঞ্চম সেঞ্চুরি। সপ্তদশ ওভারে গিয়ে থামেন তিনি। ভাঙে ৬৪ বলে ১৩৮ রানের জুটি। সুদর্শন রিটায়ার্ড আউট হয়ে ফেরেন ৩১ বলে ৪৩ রান করে। শেষ দিকে পান্ডিয়ার ১৩ বলে অপরাজিত ২৮ রানের ক্যামিওতে প্লে অফে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে গুজরাট। ২০১৪ আসরে চেন্নাইয়ের বিপক্ষে তখনকার কিংস ইলেভেন পাঞ্জাবের ২২৬ ছিল আগের সেরা।

রান তাড়ায় প্রথম তিন ওভারের মধ্যে নেহাল ওয়াধেরা ও রোহিত শর্মাকে হারিয়ে বড় ধাক্কা খায় মুম্বাই। এর মাঝে পান্ডিয়ার বলে হাতে আঘাত পেয়ে ক্রিজে ছেড়ে যান গ্রিন। ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ায় ব‍্যাটিংয়েই নামতে পারেনি ইশান কিষান। পাচে নেমে ঝড় তোলেন তিলক ভার্মা। তার ১৪ বলে ৪৩ রানের ইনিংস থামিয়ে দেন রশিদ খান।

গ্রিন পরে আবার ব্যাটিংয়ে নামলেও ইনিংস বড় করতে পারেননি (২০ বলে ৩০)। মুম্বাইয়ের আশা বাঁচিয়ে রাখেন সূর্যকুমার যাদব। ফিফটি তুলে নেন তিনি ৩৩ বলে। পঞ্চদশ ওভারে আক্রমণে এসে একই ওভারে সূর্যকুমার ও বিষ্ণু বিনোদকে ফিরিয়ে মুম্বাইকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দেন মোহিত। নিজের পরের ওভারে তিনি আবার ধরেন জোড়া শিকার। মাঝে রশিদ খান ফিরিয়ে দেন ডেভিডকে।

পরে কুমার কার্তিকেয়াকে ফিরিয়ে ম্যাচের ইতি টেনে দেওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পান মোহিত।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,