editor
প্রকাশিত: 10:54 AM, May 29, 2023
ডিএসএস ডেস্ক :: রোববার সকালে হঠাৎ করে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তার বাসভবনে গিয়েছিলেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এনিয়ে দিনভর নগরজুড়ে নানা আলোচনার পর মধ্যরাতে একইভাবে মেয়রের বাসভবনে গিয়ে উপস্থিত হন জাতীয় পার্টির (জাপা) মনোনীত মেয়রপ্রার্থী নজরুল ইসলাম বাবুল।
রোববার (২৯ মে) মধ্যরাতে লাঙ্গল প্রতীকের মেয়রপ্রার্থী জাপার জ্যৈষ্ঠ নেতাদের নিয়ে নগরীর কুমারপাড়ায় মেয়রের বাসায় যান। এ সময় মেয়র আরিফ ও তার স্ত্রী সামা হক চৌধুরী জাপা নেতাদের স্বাগত জানান।
রাতে জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার আহ্বায়ক সাইফুদ্দিন খালেদ এবং মহানগরের সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশিরকে নিয়ে মেয়র আরিফের বাসায় যান মেয়রপ্রার্থী নজরুল।
শহীদ লস্কর বশির বলেন, সৌজন্য সাক্ষাৎকালে মেয়র আরিফ ও নজরুল ইসলাম বাবুল সিটি করপোরেশন, সিলেট নগর, সাম্প্রতিক রাজনীতি, আসন্ন নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। আসন্ন নির্বাচনে লাঙ্গল প্রতীকের পক্ষে বর্তমান মেয়রের সহায়তা ও পরামর্শ প্রত্যাশা করেন।
বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট সিটির টানা দুইবারের মেয়র আরিফ দলীয় সিদ্ধান্তে আগামী ২১ জুনের ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। গত ২০ মে নগরীর রেজিস্ট্রারি মাঠে নাগরিক সভা করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর মধ্যেই গতকাল সকালে হঠাৎ করেই তার বাসায় যান আগামী সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এরপর মধ্যরাতে তার বাসায় গেলেন জাতীয় পার্টির মেয়রপ্রার্থী নজরুল ইসলাম বাবুলও।
আসন্ন সিটি ভোটে মেয়র পদে এবার ১১ জন মনোনয়নপত্র জমা দিলেও পাঁচজনের মনোনয়ন বাতিল হয়েছে। তাদের মধ্যে চারজন প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন।
আপিল নিষ্পত্তির পর আগামী ১ জুন সিসিক নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার কার্যালয়ের মিডিয়া সেলের কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন।
তিনি জানান, আগামী ২ জুন প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার করতে পারবেন। ২১ জুন শতভাগ ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির