editor
প্রকাশিত: 6:18 PM, May 31, 2023
ডিএসএস ডেস্ক :: এখন পর্যন্ত ইউরোপা লিগের একটি ফাইনালও হারেনি সেভিয়া। অরপদিকে রোমার কোচ হোসে মরিনিও অপরাজিত। ইউরোপিয়ান প্রতিযোগিতায় পাঁচটি ফাইনালেই হারের মুখ দেখেনি তার অধীনে থাকা দল। বলাই যায়, ইউরোপা লিগের ফাইনাল হতে চলছে রোমাঞ্চকর।
তবে সেভিয়াকে সহজভাবে নিচ্ছেন না মরিনিও। রেকর্ড ছয়বার ইউরোপা লিগ জেতা ক্লাবটিকে কঠিন মেনেই সাজাচ্ছেন পরিকল্পনা। আর সকল বাধা টপকে শিরোপা নিজেদের ঘরেই তুলতে চান রোমার এই কোচ। প্রথমবারের মতো তাদের জিতিয়ে গড়তে চান নতুন ইতিহাস।
আজ বাংলাদেশ সময় রাত ১টায় হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে রোমা ও সেভিয়া। ছয়বারের চ্যাম্পিয়ন হওয়ায় স্বাভাবিকভাবেই স্প্যানিশ ক্লাবটিকে মানা হচ্ছে ফেভারিট। তবে রোমার ডাগআউটে যখন স্পেশাল ওয়ান রয়েছেন, তাদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই।
ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন মরিনিও। সেখানে সেভিয়ার কঠিন বাধা পেরিয়ে ইতিহাস গড়ার কথা উল্লেখ করেন রোমা কোচ, ‘তাদের (সেভিয়া) জন্য ইউরোপা লিগের ফাইনালে খেলা অনেকটাই স্বাভাবিক ব্যাপার, তবে আমাদের জন্য একটি অসাধারণ ঘটনা। সেভিয়া সমর্থকদের কাছে একটি ইউরোপীয় ফাইনাল দেখতে ভ্রমণ করা স্পেনের মধ্যেই একটি ম্যাচ দেখতে যাওয়ার সমান; তবে আমাদের জন্য এটি ঐতিহাসিক ঘটনা। তাই আমরা ইতিহাস গড়তে চাই। ’
নিজের ক্লাবকে ফাইনালে খেলার যোগ্য মনে করে মরিনিও আরও বলেন, ‘ইতিহাস দিয়ে মাঠে খেলা হয় না, তবে ইতিহাসের কারণেই তারা ফেভারিট, আর আমরা সেটাকে সম্মান করি। তাদের যে অভিজ্ঞতা আছে, আমাদের নেই। কিন্তু আমরা এই ফাইনাল খেলার যোগ্য, দীর্ঘদিন ধরেই আমরা সেটা বলে আসছি। ’
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,