editor

প্রকাশিত: 6:27 PM, May 31, 2023

প্রতীক বরাদ্দের আগে ব্যানার-ফেস্টুন অপসারণে ইসি

প্রতীক বরাদ্দের আগে ব্যানার-ফেস্টুন অপসারণে ইসি

ডিএসএস ডেস্ক :: প্রতীক বরাদ্দের আগে সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ব্যানার-পোস্টার-ফেস্টুন অপসারণে অভিযান পরিচালনা করেছে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস। বুধবার (৩১ মে) সকাল থেকে মহানগরীর ৪২টি ওয়ার্ডে অভিযান পরিচানলনা করে তারা।

মনোনয়ন দাখিলের আগে সম্ভাব্য প্রার্থীরা নিজ দায়িত্বে নিজেদের সমর্থনে টানানো সকল ব্যানার-পোস্টার-ফেস্টুন অপসারণের কথা থাকলেও কোনো পদের কোনো প্রার্থীই নিজ উদ্যোগে ব্যানার-পোস্টার-ফেস্টুন অপসারণ করেননি। মহানগরের বেশিরভাগ স্থানে এখনও রয়ে গেছে প্রার্থীদের সমর্থনে টানানো ব্যানার-পোস্টার-ফেস্টুন। তাই প্রতীক বরাদ্দের আগে নির্বাচন অফিস নিজ দায়িত্বেই তা অপসারণ করছে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের জানান, নির্দেশনা ছিলো মনোনয়ন দাখিলের শেষ দিন (২৩ মে)-এর মধ্যে সম্ভাব্য প্রার্থীরা নিজ দায়িত্বে নিজেদের সমর্থনে টানানো সকল ব্যানার-পোস্টার-ফেস্টুন অপসারণ করে ফেলবেন। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডগুলো নিজ উদ্যোগে অপসরাণ করতে আমরা বার বার প্রার্থীদের বলে আসছি। সকল প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহের সময় আমাদের কাছে লিখিতভাবে অঙ্গীকার করেছেন যে- তারা নিজ উদ্যোগে এগুলো সরাবেন। এছাড়াও মহানগরের প্রতিটি ওয়ার্ডে আমরা মাইকিং করে প্রার্থীদের সতর্ক করেছি। এরপরও অনেকেই তা করেন নি। তাই প্রতীক বরাদ্দের আগে বুধবার (৩১ মে) সকাল ১০টা থেকে মহানগরীর সবকটি ওয়ার্ডে ব্যানার-পোস্টার-ফেস্টুন অপসারণে অভিযান পরিচালনা করেছে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস।

এর আগে গত ৫ মে কিছু ব্যানার-ফেস্টুন অপসারণ করে আঞ্চলিক নির্বাচন কার্যালয়।

আগামী ২১ জুন ইভিএমে অনুষ্ঠিত হবে সিলেট সিটি নির্বাচন। গত ২৭ এপ্রিল থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেন প্রার্থীরা। সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিলো ২৩ মে।

যাচাই-বাছাই আপিল ও শুনানির পর সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে মোট ৭ জন মেয়র এবং ৩৭২ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য সিলেট সিটি করপোরেশন নির্বাচনে যাদের মধ্যে একজন মেয়র, ৪২ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর এবং ১৪ সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির