editor
প্রকাশিত: 11:42 AM, June 1, 2023
ডিএসএস ডেস্ক :: সৌদি আরবে প্রথম মৌসুমে কিছুই জেতা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। কিংস কাপ আর সুপার কাপের ব্যর্থতার পর সৌদি লিগে তার দল শেষ করেছে পয়েন্ট তালিকার দুই নম্বরে থেকে। গতকাল লিগের শেষ ম্যাচে তারা আল ফাতেহকে হারিয়েছে ৩-০ গোলে। যদিও চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি রোনালদো।
রোনালদো ভুগছেন পেশির চোটে। আল ইত্তিফাকের সঙ্গে ম্যাচের ৮৪ মিনিটে তুলে নেওয়া হয় পর্তুগিজ তারকাকে। নিজ দেশের ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের কথা মাথায় রেখে চোট নিয়ে এই ম্যাচে খেলেননি রোনালদো।
সৌদি আরবের ক্লাব আল নাসরে রোনালদো নাম লেখান গত বছরের ডিসেম্বরের শেষের দিকে। লিগে ১৬ ম্যাচ খেলে তার গোল ১৪টি। লিগে দ্বিতীয় হওয়া নাসর এই মৌসুমে অন্য ট্রফিও জিততে পারেনি। এর আগে সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকে ছিটকে যায় দলটি। জানুয়ারিতে আল ইত্তিহাদের কাছে সেমিফাইনালে তারা হারে ৩-১ গোলে।
রোনালদো আসার পর আল নাসরের প্রথম ব্যর্থতা ছিল সুপার কাপই। এরপর এপ্রিলে কিংস কাপের সেমিফাইনাল থেকেও বিদায় নেয় আল নাসর। হেরে যায় আল ওয়েহদার কাছে ১-০ গোলে। সৌদিতে প্রথম মৌসুমটা রোনালদোর ভালো যায়নি। পারফরম্যান্সে ‘রোনালদোসুলভ’ ছাপটা রাখতে পারেননি তিনি।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,