editor
প্রকাশিত: 1:09 PM, June 7, 2023
ডিএসএস ডেস্ক :: চলতি মৌসুমে এসি মিলানের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তবে তীরে এসে তরী ডুবে তাদের।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায়ের পর লিগও শেষ করতে হয় চারে থেকে। এই ব্যর্থতার কারণে লিজেন্ডারি ফুটবলার পাওলো মালদিনিকে বরখাস্ত করেছে ক্লাবটি।
২৫ বছর এসি মিলানের রক্ষণ সামলানো মালদিনি লিজেন্ড হয়ে ওঠেন ক্লাবটির। খেলোয়াড়ী জীবন শেষ করে ২০১৮ সালে তিনি দায়িত্ব পান এক্সিকিউটিভ হিসেবে। ২০১৯ সালে আসেন টেকনিক্যাল ডিরেক্টর পদে। তারপরই গুরুত্বপূর্ণ কয়েকটি চুক্তি সম্পন্ন করে দলকে জেতান ২০২১-২২ মৌসুমের কমিনউনিটি শেইল্ড শিরোপা। কিন্তু এরপর আর পারেননি তেমন সাফল্য এনে দিতে।
চলতি মৌসুমে ভালো খেলে গেলেও শেষদিকে এসে খেই হারায় মিলান। নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের বিপক্ষে দুই লেগেই হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় তাদের। একইসঙ্গে লিগে জমজমাট লড়াই করার পরও টেবিলের চার নম্বরে থেকে শেষ করতে হয় মৌসুম। এই দুই ব্যর্থতার জেরেই হয়তো ছাঁটাই করা হয়েছে ক্লাবের এই কিংবদন্তিকে।
মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে এসি মিলান জানায়, ‘এসি মিলান ঘোষণা করছে যে, ক্লাবের সঙ্গে পাওলো মালদিনির মেয়াদ শেষ হলো। যেটি ৫ জুন থেকে কার্যকর হবে। বিগত বছরগুলোতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ। তার হাত ধরেই ২০২১-২২ সিজনে কমিউনিটি শিল্ড ও চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্সলিগে ফর্মে ফিরেছিল মিলান। ’
দায়িত্বে আসার পর মালদিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দলে ভেড়ান। দলটির তারকা রাফায়েল লিয়াও ও ফিকায়ো তমোরিকে দলে আনেন তিনিই। একইসঙ্গে ডিভক ওরিগি ও চার্লস ডি কেটেলায়িরিকেও দলে ভেড়ান তিনি, তবে তারা সফল হয়নি।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,