editor

প্রকাশিত: 1:27 PM, June 8, 2023

বার্সা ও আল হিলালকে প্রত্যাখ্যানের কারণ জানালেন মেসি

বার্সা ও আল হিলালকে প্রত্যাখ্যানের কারণ জানালেন মেসি

ডিএসএস ডেস্ক :: বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীকে চমকে দিয়ে সাবেক প্রিয় ক্লাব বার্সেলোনা এবং সম্ভাব্য গন্তব্য আল হিলালকে প্রত্যাখ্যান করেছেন লিওনেল মেসি। তবে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএসএল) ক্লাব ইন্টার মিয়ামিতে নাম লিখিয়েছেন এ ফুটবল তারকা।

ইতোমধ্যে নেপথ্য কারণও জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। তিনি বলেন, বার্সার এখনো আর্থিক সীমাবদ্ধতা আছে। এ ছাড়া আল হিলালে যেতে মনের দিক থেকে সায় পাইনি।

ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোলডটকমের এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিস্ময় এমএসএল ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে মেসির চুক্তি। এ জন্য বার্সাকে নাকচ করে দেন তিনি।

এ নিয়ে ৩৫ বছর বয়সি কিংবদন্তি বলেন, বার্সার এখনো আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। দুই বছর আগে একই কারণে তাদের সঙ্গে চুক্তি পুনঃনবায়ন করতে পারিনি আমি। ফলে কাতালানদের ছেড়ে পিএসজিতে চলে আসতে হয়।

মেসি আরও বলেন, এ ছাড়া ব্লাউগ্রানারা আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেয়নি আমাকে। শুধু মুখে মুখে বলে গেছে। আমি বুঝতে পেরেছিলাম, তাদের অর্থনৈতিক সমস্যা কাটেনি। ফলে আমি আর অপেক্ষা করতে চাইনি। পরিবর্তে ইন্টার মিয়ামিতে যোগদানের জন্য একটি চুক্তিতে মৌখিকভাবে সম্মত হয়েছি।

সৌদি আরবের শীর্ষ লিগের অন্যতম ক্লাব আল হিলাল থেকে বিশাল অংকের প্রস্তাব পেয়েছিলেন আলবিসেলেস্তে অধিনায়ক। সেটিও না করে দেন তিনি।

এ প্রসঙ্গে স্পোর্ট ও মুন্দো ডিপোর্টিভোকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বলেন, পিএসজিতে আমি মোটেও ভালো ছিলাম না। নাখোশ হয়ে সেখানে থাকতে চাইনি। ফলে অন্য কোথাও পাড়ি দিতে চেয়েছি। সৌদি প্রো-লিগ থেকে প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু তাতে সাড়া দিইনি।

বিশ্বকাপজয়ী ফুটবলার বলেন, সব কিছু ভেবে আমার মনে হয়েছে— এখনই সময় আমেরিকান লিগে যাওয়ার। সেই সঙ্গে ফুটবলকে অন্যভাবে উপভোগ করার এবং প্রতিদিন উপভোগ করার। আল হিলালে গেলে যে দায়িত্ব আমার ওপর বর্তাতো, এখানেও তাই। আমার সব সময় জিততে ইচ্ছা করে। ভালো কিছু করতে মন চান। সর্বোপরি মনের শান্তি আরও বেশি দরকার।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,