editor
প্রকাশিত: 12:14 PM, June 14, 2023
অনলাইন ডেস্ক
সাকিব আল হাসানের পর এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লীগে দল পেলেন লিটন কুমার দাস। আসন্ন মৌসুমে সারে জাগুয়ার্সের হয়ে খেলতে খেলবেন তিনি। লিটন ছাড়াও দলটিতে রয়েছেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনড্রফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো ক্রিকেটাররা।
ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের সঙ্গে মন্ট্রিল টাইগার্স দলে আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব। ৬ দলের এ টুর্নামেন্টে প্রতি দলে থাকবেন ১৬ জন করে খেলোয়াড়। দুজন করে আইকন ক্রিকেটার খেলবেন প্রত্যেক দলে।
সাকিব-রাসেল ছাড়াও পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার রেসি ফন ডার ডুসেনও খেলবেন এই লীগে। এছাড়া ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস, শোয়েব মালিক ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলদেরও দেখা যাবে।
আজ দলগুলো আইকন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। ব্রাম্পটন উলভসের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন ভারতীয় স্পিনার হরভজন সিং।
আগামী ২০ জুলাই থেকে ৬ আগস্ট মাঠে গড়াবে এবারের আসর। সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল এ টুর্নামেন্ট। এরপর করোনা প্রকোপে বন্ধ ছিল তিন বছর।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,