editor

প্রকাশিত: 4:04 PM, June 14, 2023

জলজটের ভোগান্তিতে নগরবাসী

জলজটের ভোগান্তিতে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকৃতি থেকে আজ বিদায় নেবে গ্রীষ্মকাল। কাল থেকে আষাঢ় মাস শুরু। কিন্তু বর্ষা শুরুর আগের দিনের বুধবার (১৪ জুন) বৃষ্টিতে জলমগ্ন হলো সিলেটের অলিগলি।

বুধবার ভোর ৬টা থেকে ১২টা পর্যন্ত ৬ ঘণ্টার টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পরে নগরের পথঘাট। পানি উঠেছে নগরের বিভিন্ন এলাকার বাসাবাড়িতে। অপরিকল্পিত নগরায়ণের ফলে অসময়ে জলজটের ভোগান্তিতে পড়তে হয়েছে অভিযোগ নগরবাসীর।

সরেজমিন দেখা গেছে, সকাল থেকে টানা ছয় ঘণ্টার বৃষ্টিতে নগরের মীরের ময়দান, কেওয়াপাড়া, পাঠানটুলা, চৌহাট্টা, হাওয়াপাড়া, মদিনা মার্কেট, সুবিদ বাজার, জালালাবাদ, লালাদিঘীর পাড়, শিবগঞ্জ, লামাপাড়া, আখালিয়া, হজরত শাহজালাল (র.) মাজার এলাকার পায়রা ও রাজারগল্লি, বারুতখানা, যতরপুর, ছড়ারপাড়, তালতলাসহ বেশ কিছু এলাকার সড়ক তলিয়ে যায় ও বাসাবাড়িতে পানি উঠে।

এসব এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, বছরজুড়ে ছড়ারখাল ও ড্রেনেজ সংস্কারের কাজ দেখানো হলেও এর সুফল পাচ্ছেন না নগরবাসী। উপরন্তু নগরবাসীর সঙ্গে উন্নয়নের নামে ধোঁকাবাজি করা হয়েছে। মূলত কাজের চেয়ে অনিয়ম হয়েছে বেশি। যে কারণে অল্প বৃষ্টিতেই নগরের রাস্তাঘাট ও বাসাবাড়িতে পানি উঠছে। অথচ এখনও সুরমা নদীতে পানি নেই।

সরেজমিন অনেক এলাকায় সড়কে হাঁটুপানি দেখা গেছে। সড়ক উপচে পানি ঢুকে পড়ে মানুষের বাসাবাড়িতে। অনেকের ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়ে পানি। এদিকে ড্রেনের ময়লা-আবর্জনা মিশ্রিত পানি অনেকের বাসা-বাড়িতে ঢুকেছে।

নগরের তিন নম্বর ওয়ার্ডের মুন্সীপাড়া সড়ক ডুবে বিভিন্ন বাসাবাড়িতে হঠাৎ করে পানি ঢুকে পড়ায় মানুষ বিপাকে পড়েছে। ওই এলাকার বাসিন্দা আব্দুল কাদির বলেন, সকালে ঘুম থেকে উঠেই দেখি ঘরের মেঝেতে পানি। সময় যত গড়িয়েছে ময়লা-আবর্জনা মিশ্রিত পানি ঘরের প্রতিটি কক্ষে প্রবেশ করেছে। বিশেষ করে ড্রেনেজ সংস্কার যথারীতি না হওয়ায় বৃষ্টির পানিও টানছে না। তাই এ দুর্ভোগ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, বেশি পরিমাণ বৃষ্টির কারণে ড্রেন দিয়ে পানি নামতে সময় লাগছে। সিটি করপোরেশনের টিম কাজ করছে। কোথাও ময়লা-আবর্জনার জন্য পানি আটকে গেলে তা পরিষ্কার করে দেওয়া হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর সিলেটের সহকারী প্রকৌশলী শাহ মুহাম্মদ সজীব হোসেন বলেন, ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট নগরে ১৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বর্ষাকাল শুরুর আগের দিনই বৃষ্টি নামলো। বৃহস্পতিবার (১৫ জুন) থেকে আষাঢ় মাস শুরু হচ্ছে। তাই প্রতিদিনই বৃষ্টি হবে। কখনো কখনো বাড়ি বর্ষণ হতে পারে। বর্ষার মৌসুমজুড়ে সিলেটে কম-বেশি বৃষ্টি হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির