editor

প্রকাশিত: 7:30 PM, June 14, 2023

সিলেটে এখন টার্গেট আমি, জীবন গেলেও ভোটের মাঠ ছেড়ে যাবো না

সিলেটে এখন টার্গেট আমি, জীবন  গেলেও ভোটের মাঠ ছেড়ে যাবো না

জরুরি সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী বাবুল

নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয়পার্টির লাঙলপ্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবুল অভিযোগ করেছেন, ‘আরিফুল হক চৌধুরী ও মাহমুদুল হাসান ভোট থেকে সরে যাওয়ায় এখন আমাকে চাপে রাখতে নানা অপকৌশল হাতে নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও ছড়ানোর পাশাপাশি কর্মসূচি পালনে বাধা, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা এবং হুমকি-ধমকি অব্যাহত রয়েছে। এককথায় সিলেটে সুষ্ঠু ভোটের পরিবেশ নেই।’

বুধবার বিকেল চারটায় নগরের কুমারপাড়াস্থ নির্বাচনী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তিনি। তবে, সবকিছু উপেক্ষা করে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয়পার্টি মনোনীত এই প্রার্থী।

লিখিত বক্তব্যে বাবুল বলেন- ‘জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের এবারের সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আমার হাতে লাঙল প্রতীক তুলে দিয়েছেন। এরপর থেকে আমি ভোটের মাঠে আছি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনের মাঠে কী ঘটতে চলেছে। এতে আমি শঙ্কিত।’
তিনি অভিযোগ করেন, নানাভাবে তাকে চাপের মুখে রাখা হচ্ছে। সিলেটের মাঠে থাকা জাতীয় পার্টির নেতাকর্মীদের চোখরাঙানি দেওয়া হচ্ছে। দিন যতই যাচ্ছে, পরিস্থিতি ও পরিবেশ আরো ভয়াবহ হয়ে উঠছে।

যে কোনো পরিস্থিতিতে ভোটের মাঠ ছেড়ে না যাওয়ার ঘোষণা দিয়ে নজরুল ইসলাম বাবুল বলেন, ‘সিলেটে লাঙলের জোয়ার উঠেছে। লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা সত্ত্বেও জনতার জোয়ারে এবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে লাঙলের জয় হবে, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আমাকে ও আমার পরিবারকে হেনস্থা করতে ইতোমধ্যে তৈরি করা একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। নির্বাচনে নিশ্চিত পরাজয়ের বিষয়টি অনুধাবন করে প্রতিপক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সিলেটে এ নগ্ন খেলায় মেতে উঠেছে। আমার নগরবাসীর বিষয়টি বুঝতে পেরে আরো দুর্বার গতিতে লাঙলের পক্ষে অবস্থান নিয়েছেন। আমার বিচার দেওয়ার জায়গা নেই। সিলেট সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার ও তার অফিসে বার বার দ্বারস্থ হয়ে একাধিক অভিযোগ দিলেও কোনো লাভ হচ্ছে না। বরং, উল্টো মাঠে থাকা প্রশাসন আমাদের উপরই কড়াকড়ি আরোপ করছে।’

নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচণ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে তিনি বলেন, ‘প্রতিপক্ষের প্র্রার্থী ভোররাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। তবুও নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তারা সব দেখে না দেখার ভান করছেন।’

বরিশালের ঘটনার পর প্রার্থী সম্পর্কে সিইসির বক্তব্যে নিজে আতঙ্কিত বলে জানান জাপার এই প্রার্থী। তিনি বলেন, ‘সিইসি যেভাবে নিরপেক্ষ মাঠ প্রস্তুত রাখার কথা সেখানে তিনি সরকার দলীয়প্রার্থীর পক্ষেই সাফাই গাইছেন। এতে আমি আতঙ্কিত।’ নগরবাসী জেগে উঠলে সব ষড়যন্ত্র, চক্রান্ত ছিন্ন করে সিলেটে লাঙলের জয় হবে বলে মনে করেন তিনি।
বাবুল আরও বলেন, ‘মঙ্গলবার আমি সশরীরে হাজির হয়ে নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনসহ নানা বিষয় উপস্থাপন করেছি। কিন্তু এখনো কমিশনের ঘুম ভাঙছে না।’

অভিযোগের মধ্যে রয়েছে- সিলেটের নির্বাচনে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সরকারদলীয় প্রার্থী ক্রমাগত নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে ভোররাত পর্যন্ত নির্বাচনী সভা, পথসভা, গণসযোগ, মিছিল, মিটিং অব্যাহত রেখেছেন। নির্বাচন কমিশন প্রচারণার যে নিয়ম বেধে দিয়েছেন তার কোনো তোয়াক্কা করছেন না। লাঙল প্রতীকের ব্যানার, পোস্টার ও নির্বাচনী সরঞ্জামাদি ছিঁড়ে ফেলা হচ্ছে। আড়াল থেকে হুমকি দেওয়া হচ্ছে নির্বাচনী মাঠে থাকা জাতীয় পার্টির নেতাকর্মীদের। কর্মসূচিতে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীদের গৃহবন্দি করে রাখার চেষ্টা হচ্ছে। কিন্তু সিলেটের নির্বাচনী কর্মকর্তা আমাদের দাবি আমলে না নিয়ে আমাদের উপর বেশি পরিমাণ কড়াকড়ি করছেন।’

বাবুল বলেন, ‘ইতোমধ্যে আওয়ামী লীগের প্রার্থী কোটি কোটি টাকা খরচ করেছেন। হলফনামায় দেওয়া তার তথ্যর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। গতকাল দেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যম সহ সব মাধ্যমে এসেছে- আওয়ামী লীগ প্রার্থীর হলফনামায় অসত্য তথ্য দিয়েছেন। এ সংক্রান্ত একটি অভিযোগ নির্বাচন কমিশনে দাখিল করেছেন সিলেট নগরের নরসিংটিলা এলাকার বাসিন্দা এ কে এম আবু হুরায়রা (সাজু)। অথচ, কমিশন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

তবে জীবন গেলেও ভোটের মাঠ ছাড়বেন না উল্লেখ করে বাবুল বলেন, চলমান সিটি নির্বাচন নিরপেক্ষ হলে দেশ বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। নতুবা সিলেটের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির