editor

প্রকাশিত: 12:13 PM, June 15, 2023

সিলেটে কোরবানির জন্য প্রস্তুত ২ লাখ ১২ হাজার পশু

সিলেটে কোরবানির জন্য প্রস্তুত ২ লাখ ১২ হাজার পশু

ডিএসএস ডেস্ক :: বিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য সিলেট বিভাগে ২ লাখ ১২ হাজার ৯৯৯টি পশু মজুদ রয়েছে। এটা প্রাণিসম্পদ বিভাগের হিসাব। এর বাইরেও ব্যক্তিপর্যায়ে আরও কিছু পশু রয়েছে। যেগুলো এই হিসাবের বাইরে রয়েছে।

এমন তথ্য দিয়েছেন সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মু. আলমগীর কবির।

প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, সিলেট বিভাগে ২ লাখ ১২ হাজার ৯৯৯টি কোরবানিযোগ্য পশু রয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬৫ হাজার ৮৯৬টি, মৌলভীবাজার জেলায় ৩৫ হাজার ২৮, হবিগঞ্জে ৫৪ হাজার ৭০৮ এবং সুনামগঞ্জে ৫৭ হাজার ৩৬৭ কোরবানি যোগ্য পশু রয়েছে।

সিলেট জেলায় ষাঁড় ২৮ হাজার ২৪৫টি, বলদ ১৩ হাজার, গাভী ৫ হাজার ৩৪১, মহিষ ৩ হাজার ১৪০টি, ছাগল ১১ হাজার ৭৯৮টি, ভেড়া ৪ হাজার ৩৫৬টি এবং অন্যান্য ৫৬টি কোরবানিযোগ্য পশু রয়েছে।

মৌলভীবাজারে ষাঁড় ১৭ হাজার ৪১৫টি, বলদ ৩ হাজার ৭২৯টি, গাভী ৩ হাজার ৩৪২টি, মহিষ ১ হাজার ২৮০টি, ছাগল ৭ হাজার ৭৫১টি এবং ১ হাজর ৪৮১টি ভেড়া মিলিয়ে ৩৫ হাজার ২৮টি কোরবানিযোগ্য পশু রয়েছে।

হবিগঞ্জ জেলায় কোরবানিযোগ্য পশুর মধ্যে ষাঁড় ২৮ হাজার ৯২৯টি, বলদ ৪ হাজার ৯৪১টি, গাভী ৭ হাজার ৬৪৯টি, মহিষ ৭২০টি, ছাগল ৮ হাজার ৯৭৪টি এবং ভেড়া ৩ হাজার ৪৮৯টি রয়েছে।

আর সুনামগঞ্জে ষাঁড় ৩০ হাজার ৪৬৯টি, বলদ ৭ হাজার ৭১১টি, গাভী ৮ হাজার ১৫৬টি, মহিষ ১ হাজার ২৯৪টি, ছাগল ৫ হাজার ৩৩৬টি, ভেড়া ৪ হাজার ৩৩১টি মিলিয়ে ৫৭ হাজার ৩৬৭টি কোরবানিযোগ্য পশু রয়েছে।

সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মু. আলমগীর কবির বলেন, গত বছরের থেকে এবার সিলেট বিভাগে পশুর সংখ্যা বেশী। স্থানীয় ও খামারিদের কাছে থাকা কোরবানিযোগ্য পশু মিলিয়ে চাহিদা অনেকটাই পূরণ হয়ে যাবে। আশাকরছি আমাদের চাহিদা পূরণে করে সিলেটের পশু দেশের অন্যান জায়গায় যাবে বিক্রি জন্য।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির