editor

প্রকাশিত: 10:13 AM, June 16, 2023

নেই কেন্দ্রীয় ড্রেনেজ ব্যবস্থা, বৃষ্টি হলে জলে ডোবে সব

নেই কেন্দ্রীয় ড্রেনেজ ব্যবস্থা, বৃষ্টি হলে জলে ডোবে সব

শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তরে পানি চলাচলের জন্য কেন্দ্রীয় ড্রেনেজ সিস্টেম নেই। তাই বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয় ক্যাম্পাসে। এতে চলাচলে দুর্ভোগ ও বেকায়দায় পড়েছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। কেন্দ্রীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকা ছাড়াও নিচু জায়গা ভরাট করে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণকে জলাবদ্ধতার জন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে বর্ষার ভরা মৌসুমে চরম ভোগান্তির শঙ্কায় আছেন সবাই।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ছোট ছোট যে ড্রেনগুলো আছে সেগুলো অপরিষ্কার, আগাছা আর মাটি ভরাট হয়ে আছে। দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় পানি চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। কয়েক বছর আগেও বেগম সিরাজুন্নেছা চৌধুরী হল সংলগ্ন ‘ছোট খাল’, ‘ডি বিল্ডিং’র পার্শ্ববর্তী কালভার্ট দিয়ে বৃষ্টির পানি চলাচল করত। সেটা এখন বন্ধ হয়ে গেছে। সেখানে একাডেমিক ভবন ‘ডি’র এক্সটেনশন, বেগম ফলিলাতুন্নেছা মুজিব হল তৈরি হওয়াকে জলাবদ্ধতার কারণ হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তবে কেন্দ্রীয় ড্রেনেজ ব্যবস্থা থাকলে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না বলেও অভিমত তাদের।

গত দুদিন (বুধ-বৃহস্পতিবার) টানা বৃষ্টিপাতের কারণে বিশ্ববিদ্যালয়ের ইউভার্সিটি সেন্টারের সামনে, একাডেমিক ভবন বি, ডি, এ’র সামনে, চেতনা-৭১’র সামনের সড়কে হাঁটু পর্যন্ত পানি উঠেছে। এছাড়াও হ্যান্ডবল গ্রাউন্ড, কেন্দ্রীয় খেলার মাঠ, প্রথম ছাত্রী হল রোড, শিক্ষক কোয়ার্টার রোড, শাহপরান হলের মধ্যবর্তী স্থানে গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত পানি উঠেছে। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। ফলে অনেকে অর্ধভেজা হয়ে ক্লাস-পরীক্ষা কিংবা দাপ্তরিক কাজে অংশ নিচ্ছেন। কেউবা পায়ের স্যান্ডেল হাতে নিয়ে রাস্তা পারাপার করছেন।

ফয়সাল আহমেদ নামে এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে গত কয়েক বছর আগে ভারী বৃষ্টি হলেও এমন পরিস্থিতি সৃষ্টি হতো না। এখন অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। আগামী দিনে কি পরিস্থিতি সৃষ্টি হয় তা নিয়ে শঙ্কায় আছি আমরা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মচারী বলেন, গতবছর আকস্মিক বন্যায় ক্যাম্পাসে হাঁটু থেকে কোমর অব্দি পানি হয়েছে। এ বছর তো এখনো বন্যা হয়নি, তবুও রাস্তায় হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে। তিনি বলেন, ক্যাম্পাসে যে ড্রেন আছে তা অনেকদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না। তাই পানি বের হতে না পেরে জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

প্রথম ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. জায়েদা শারমিন বলেন, এখন অল্প বৃষ্টি হলেই আমাদের হলের রাস্তায়ও হাঁটু পরিমাণ পানি হয়ে যায়। কয়েক বছর আগেও এমন পরিস্থিতি ছিল বলে মনে হয় না। ক্যাম্পাসে কেন্দ্রীয় কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি চলাচল করতে পারছে না। মনে হচ্ছে অপরিকল্পিতভাবে ভবনগুলো তৈরি হওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে। এ সমস্যা উত্তরণে সেন্ট্রাল ড্রেনেজ ব্যবস্থার কোনো বিকল্প নেই।

বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুর রহমান বলেন, আমাদের ক্যাম্পাসের দুইপাশে অনেক খালি জায়গা রয়েছে। তবে দুই পাশের পানি বের হওয়ার জন্য সে রকম ড্রেনেজ ব্যবস্থা নেই। ফলে বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। তাই ক্যাম্পাসের অভ্যন্তরে যে কালভার্ট ও ড্রেন আছে তা আরও বাড়ানো দরকার। অন্যথায় দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি হতে পারে।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো কাজ হচ্ছে, মাটি ভরাট হচ্ছে, যার ফলে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এটা খুব বড় ইস্যু না, আমরা চাইলে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে পারব না। তবে এখন সমস্যাগুলো অবজারভেশন করে সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করে ব্যবস্থা নেওয়া হবে।

সার্বিক বিষয়ে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বৃষ্টির কারণে পুরো সিলেট জুড়েই সমস্যা তৈরি হয়েছে। আমাদের ক্যাম্পাসেও যে সমস্যা হচ্ছে, এ ব্যাপারে আমরা সজাগ আছি। আমরা তাৎক্ষণিকভাবে কোনো সমাধান করতে না পারলেও সমস্যা নিরসনে কমিটিও গঠন করে দেওয়া হয়েছে। বৃষ্টিতে যে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে জানিয়েছি। তারা আমাদের বাজেট দিলে আমরা কাজ করতে পারব; এতে জলাবদ্ধতাও নিরসন হবে। এটা নিয়ে সবাই আন্তরিকতার সাথে কাজ করছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির