editor
প্রকাশিত: 2:04 PM, June 18, 2023

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে লাঙ্গল প্রতীকের সমর্থনে নগরীর ৩২ ও ৩৫নং ওয়ার্ডবাসীর উদ্যোগে মেজরটিলা বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী, সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, চারিদিকে লাঙ্গলের জয়জয়কার দেখে আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গেছে। তারা এখন ষড়যন্ত্র ও সন্ত্রাসী পথ বেছে নিয়েছে। কিন্তু আধ্যাত্বিক রাজধানী খ্যাত সিলেট নগরীর মানুষ তাদের বিবেক বুদ্ধি দিয়ে মেয়র নির্বাচিত করবেন, সেখানে কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। তিনি আরো বলেন, যতই হুমকি দেওয়া হউক না কেন, আমাকে কোন অবস্থাতেই নির্বাচন থেকে সরানো যাবে না।
তিনি শনিবার (১৭ জুন) সন্ধ্যায় নগরীর মেজরটিলা বাজারে ৩২ ও ৩৫নং ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, ষড়যন্ত্রের পথ বেছে নেবেন না। তাহলে নগরবাসী আপনাদের দাঁত ভাঙ্গা জবাব দেবে। তিনি আগামী ২১ জুনের নির্বাচনে তাকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জনগণের খেদমতগার হিসেবে নির্বাচিত করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।
৩৫ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. জুয়েল আহমদ এর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, মহানগর জাপা নেতা সেবুল আহমদ তালুকদার, মুরাদ আহমদ শাহীন, জৈন্তাপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ইসমাইল আলী আশিক, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরী, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম তাপাদার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব এম বরকত আলী।
জাতীয় পার্টি নেতা মামুনুর রশিদ এর পরিচালনায় নির্বাচনী পথসভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাহমুদুর রহমান বাদশা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. জমির উদ্দিন, নিজাম উদ্দিন, লোকমান উদ্দিন, এরশাদ আলী, আতিকুর রহমান, আব্দুল হান্নান রুমন প্রমুখ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির