editor
প্রকাশিত: 9:03 PM, June 19, 2023
ডিএসএস ডেস্ক :: দাপুটে জয় দিয়ে এশিয়া সফর শেষ করল আর্জেন্টিনা। প্রথমে চীনের মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল আলবিসেলেস্তেরা। এবার বিশ্বচ্যাম্পিয়নরা লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামলেও ইন্দোনেশিয়াকে হারাল সহজেই।
আজ স্বাগতিকদের বিপক্ষে লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামে আর্জেন্টিনা। চীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে নিজ দেশ আর্জেন্টিনায় ছুটি কাটাচ্ছেন তিনি। তার সঙ্গে ফিরে গেছেন আনহেল দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দিও। সবমিলিয়ে এক বছর পর মেসিকে ছাড়া খেলতে নামা দলটিকে আজ নেতৃত্ব দিয়েছেন সেন্টার-ব্যাক হেরমেন পেসেলা। এর আগে ২০১৯ সালে মরক্কোর বিপক্ষে এক ম্যাচে মেসির অবর্তমানে অধিনায়কের আর্মব্যান্ড পরেছিলেন তিনি।
আজ মেসির পজিশনে তরুণ ফরোয়ার্ড ফাকুন্দো বোনানতেকে নামান স্কালোনি। স্ট্রাইকিং পজিশনে হুলিয়ান আলভারেস। আর বাম পাশে আক্রমণের দায়িত্বে নিকোলাস গনজালেস। তবে তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়েও ক্ষণে ক্ষণে ইন্দোনেশিয়ার রক্ষণ কাঁপায় আর্জেন্টিনা। আক্রমণের তোড়ে একপ্রকার ছন্নছাড়া হয়ে পড়ে স্বাগতিকরা।
আর্জেন্টিনা প্রথম বড় সুযোগ পায় ২৮তম মিনিটে। ফাকুন্দো তেড়েফুঁড়ে ঢুকে পড়েন প্রতিপক্ষের রক্ষণে, ড্রিবল করে গোলরক্ষককে পাশ কাটিয়ে তিনি বাঁ পায়ে শটও নেন, কিন্তু গোললাইন থেকে সেভ করেন প্রতিপক্ষের ডিফেন্ডার উইলিয়াম টিও। ফিরতি সুযোগ কাজে লাগাতে পারেননি হুলিয়ান আলভারেস। তবে মিনিট দশেক পরেই এগিয়ে যায় আর্জেন্টিনা। বক্সের অনেকটা বাইরে থেকে ডান পায়ের দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন পারেদেস। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও বলের ছোঁয়া পাননি।
৩৯তম মিনিটে আক্রমণে উঠে আসেন মেসির জায়গায় খেলা ফাকুন্দো বোনানতে। কিন্তু তার বাঁ পায়ের শট অল্পের জন্য কাছের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৪৮তম মিনিটে প্রথমবার পরীক্ষার মুখে পড়েন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তবে তার হাত ফাঁকি দিতে পারেননি ইন্দোনেশিয়ার ফরোয়ার্ড দিমাস রাজাদ।
দ্বিতীয়ার্ধের শুরুতে রক্ষণের খোলস ছেড়ে আক্রমণের চেষ্টা চালায় ইন্দোনেশিয়া। কিন্তু বাধা হয়ে দাঁড়ান আর্জেন্টাইন গোলরক্ষক। উল্টো এর মিনিট তিনেক পরেই ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। এবার রোমেরোর হেডে বল জড়িয়ে যায় জালে। শেষদিকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ ছিল আর্জেন্টিনার সামনে। থিয়াগো আলমাদার পাসে বলে পেয়ে শট নিয়েছিলেন গারনাচো। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ উইঙ্গারের শট পা দিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। এরপর আর বলার মতো কোনো আক্রমণ করতে পারেনি কোনো দলই।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,