editor

প্রকাশিত: 12:56 PM, June 24, 2023

ঈদযাত্রায় সড়কে নেই বাড়তি চাপ

ঈদযাত্রায় সড়কে নেই বাড়তি চাপ

ডিএসএস ডেস্ক :: মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। তাই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন মানুষ। ঈদ এখনও চারদিন বাকি থাকায় বাস টার্মিনালে যাত্রীর চাপ তেমন নেই। অনেকে নির্বিঘ্নে পরিবারের সদস্যদের নিয়ে যাত্রা সহজ করতে আগেই বাড়িতে ফিরছেন।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর ধোলাইপাড়, যাত্রাবাড়ী ও সায়েদাবাদ ঘুরে দেখা গেছে, সকাল থেকে যাত্রী উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়ছে। তবে সেই সংখ্যা খুব বেশি না। বাস কাউন্টারগুলোতে নেই বাড়তি কোনো চাপ। নিয়মিত আসা বাসগুলোতেই ঈদযাত্রা করছে মানুষ।

সায়েদাবাদ টার্মিনালের পরিবহন কাউন্টারের স্টাফরা জানান, গতকাল কিছু ভিড় ছিল। অনেকে পরিবারের সদস্যদের আগে বাড়ি পাঠাচ্ছেন। তাই গতকাল ভিড় বেশি ছিল। আজ সকাল থেকে শুরুতে যাত্রী একেবারে ছিল না বললেই চলে। তবে ৯টার পর থেকে কিছুটা বেড়েছে। মূলত চাপ বাড়বে ২৬ জুন। ২৭ তারিখ ছুটি শুরু হওয়ায় আগেরদিন অনেক চাপ পড়বে বলে মনে হচ্ছে।

যাত্রীরা বলছেন, পরিবার নিয়ে আগেই বাড়ি চলে যাচ্ছি। কোরবানি ঈদের সবচেয়ে আনন্দের বিষয় গরু কেনা। আগে বাড়িতে যাওয়ার সেটাও একটা কারণ।

আগামী ২৯ জুন মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। ঈদে আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে ২৭ জুন ছুটি ঘোষণা করেছে সরকার।

প্রতিবছরই কোরবানির ঈদে রাজধানী থেকে সড়ক পথে বের হওয়া কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। ঈদের কয়েকদিন আগে থেকেই সারাদেশ থেকে ট্রাকে করে কোরবানির পশুবাহী ট্রাক ঢাকায় আসতে থাকে। যাত্রীবাহী গাড়ির চাপও থাকে মহাসড়কে। ফলে লেগে যায় যানজট। যাত্রীবাহী বাস সার্ভিসগুলোর সিডিউল ভেঙে পড়ে। নির্ধারিত সময়ে যাত্রী নিয়ে বাস ছাড়তে পারে না। এই পরিস্থিতিতে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

তবে এবার ঈদে বাড়ি ফেরা নিরাপদ ও নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। সড়ক নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ সক্রিয় রয়েছে। সড়ক-মহাসড়কে যাতে যানজট না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। গাড়ি সাবধানে চালানোর জন্য ইতোমধ্যেই সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ