editor

প্রকাশিত: 5:15 PM, June 26, 2023

ওসি কোতোয়ালির সাংবাদিক নির্যাতন

ওসি কোতোয়ালির সাংবাদিক নির্যাতন

স্টাফ রিপোর্টার
সিলেট নগরীতে সড়ক দূর্ঘটনার খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের পিটুনির শিকার হয়েছেন এক সাংবাদিক। এ সময় হেনস্তার শিকারও হন আরো এক সাংবাদিক। রোববার বিকেল ৫টার দিকে নগরের নাইওরপুল পয়েন্ট সংলগ্ন ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের নাম এটিএম তুরাব। তিনি দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ও দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

গণমাধ্যকর্মীদের অভিযোগ, হঠাৎ কোতোয়ালি মডেল থানার ওসি সংবাদকর্মীকে বেধড়ক পিটিয়ে হেনস্তা করেছেন।

জানা যায়, রোববার বিকেলে সোয়া ৪টার দিকে সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টে বেপরোয়া ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হন। এ সংবাদটি পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যান গণমাধ্যমকর্মীরা। এসময় উৎসুক জনতা রাস্তার একপাশে দাঁড়িয়ে ঘটনাটি দেখছিলেন আর গণমাধ্যমকর্মীরা নিজেদের পেশাগত দায়িত্বপালন করছিলেন। একপর্যায়ে হঠাৎ পুলিশ আক্রমণাত্মক হয়ে উঠে। এসময় কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদের হাতে থাকা লাঠি দিয়ে সাংবাদিক এটিএম তুরাবকে আঘাত করতে থাকেন।

ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিক এটিএম তুরাব বলেন, কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ হঠাৎ আক্রমণাত্মক হয়ে উঠে আমাকে লাঠি পেটা চার্জ, চড় থাপ্পড় মারেন। তখন আমি নিজের পরিচয় দিলেও ওসি না শুনে লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। মুহূর্তের মধ্যে কী ঘটে গেল, কিছুও বোঝার আগেই আমার হাতে থাকা মোবাইল ফোন টান দিয়ে নিতে চান এবং রাস্তার পাশে থাকা একটি হাসপাতালের সামনে নিয়ে যান। এসময় আমার আইডি কার্ড ঝুলানো ছিলো, তবে ওসি’র গায়ে ইউনিফর্ম ছিলো না। একটি টি-শার্ট পরনে ছিলো।

তিনি আরো বলেন, নগরে ট্রাক চলাচলের জন্য রাত ১০টার পর সময়সীমা বেধে দেয় সিটি করর্পোরেশন। কিন্তু এটি উপেক্ষা করে পুলিশকে ম্যানেজ করে দিনে বেলাও নগরে ট্রাক চলাচল করতে দেখা যায়। এনিয়ে দৈনিক জালালাবাদে সংবাদ প্রকাশ হয়। এই ক্ষোভ থেকেই ওসি মোহাম্মদ আলী মাহমুদ হয়তো আমার উপর হামলা করেছেন। এরপর ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাউসার দস্তগীর এগিয়ে এসে তাৎক্ষণিক ঘটনার জন্য দুঃখপ্রকাশ করলেও ওসি দাঁড়িয়ে ছিলেন।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ দাস দৈনিক জালালাবাদকে বলেন, সাংবাদিককে লাঠি দিয়ে আঘাতের বিষয়টি অত্যন্ত দু:খজনক। আমি ঘটনাটি নিয়ে ওসি সাথে কথা বলেছি। তিনি নিজের ভুল স্বীকার করেছেন এবং বিষয়টি ভূল বোঝাবুঝি হয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে